News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা নির্বাচন : রাজ্যে গণনাকর্মীদের মহড়া শুরু
Image

লোকসভা নির্বাচন : রাজ্যে গণনাকর্মীদের মহড়া শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ ত্রিপুরায় লোকসভা নির্বাচনকে ঘিরে গণনাকর্মীদের মহড়া শুরু হয়েছে৷ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণিকান্তি জানিয়েছেন, জেলা নির্বাচন আধিকারিক এবং সহকারী রিটার্নিং অফিসারস্তরে গণনাকে ঘিরে গণনাকর্মীদের নিয়ে মহড়া হবে৷সারা রাজ্যেই পর্যায়ক্রমে এই মহড়া অনুষ্ঠিত হবে৷ তিনি জানান, আজ আগরতলায়ও গণনা কর্মীদের মহড়া অনুষ্ঠিত হয়েছে৷ তাঁর কথায়, ভোট গণনা প্রক্রিয়ায় অনেক কিছু জানার বিষয় থাকে যেগুলি সম্পর্কে ধারণা থাকা খুবই জরুরি৷ নয়তো-বা গণনার সময় সমস্যা হতে পারে৷


এদিকে পূর্ব ত্রিপুরা (এসটি) লোকসভা আসনের অন্তর্গত কাঞ্চনপুর মহকুমার ২-টি বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ভোট গণনা কর্মীদের আজ কাঞ্চনপুর টাউন হল-এ প্রশিক্ষণ দেওয়া হয়৷ ভারতের নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ভোট গণনার পদ্ধতির বিষয়ে প্রশিক্ষণ দেন ডিস্ট্রিক্ট লেভেল মাস্টার ট্রেনার-সহ নির্বাচনী আধিকারিকগণ৷ আজকের প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ৩৩ জন কাউন্টিং সুপারভাইজার এবং ৩২ জন কাউন্টিং অ্যাসিস্টেন্ট৷ উল্লেখ্য, আগামী ২৩ মে কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত ৫৯-পেঁচারথল এবং ৬০-কাঞ্চনপুর বিধানসভা নির্বাচন ক্ষেত্রের ভোট গণনা করা হবে কাঞ্চনপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে৷


আজ খোয়াই পঞ্চায়েত সমিতির হল-এ ২-পূর্ব ত্রিপুরা (এসটি) সংরক্ষিত লোকসভা আসনের অন্তর্গত খোয়াই মহকুমার আওতাধীন ২৪-রামচন্দ্রঘাট (এসটি), ২৫-খোয়াই এবং ২৬-আশারামবাড়ি (এসটি) বিধানসভা নির্বাচনী ক্ষেত্রে ভোট গণনার কাজে নিযুক্ত কর্মীদের মহড়া অনুষ্ঠিত হয়৷ মহড়ায় গণনা কর্মীদের নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী কীভাবে গণনার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে তা হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে৷
মহড়ায় উপস্থিত ছিলেন অ্যাসিস্টেন্ট রিটার্নিং অফিসার (খোয়াই মহকুমা) পার্থ দাস, ডিস্ট্রিক্ট ট্রেইনিং নোডাল অফিসার বিধানচন্দ্র রায়, ডিস্ট্রিক্ট লেভেল মাস্টার ট্রেইনারগণ৷ মহড়ায় কাউন্টিং সুপারভাইজার, কাউন্টিং অ্যাসিস্টেন্ট, মাইক্রো অবজারভার-সহ ১৩৫ জন অংশগ্রহণ করেন৷ ডিস্ট্রিক্ট ট্রেইনিং নোডাল অফিসার বিধানচন্দ্র রায় এ-তথ্য জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top