News Flash

  • Home
  • Uncategorized
  • সমস্ত ধর্মেই সন্ত্রাসবাদীদের প্রাচুর্য রয়েছে, নতুন সংযোজন কমল হাসানের
Image

সমস্ত ধর্মেই সন্ত্রাসবাদীদের প্রাচুর্য রয়েছে, নতুন সংযোজন কমল হাসানের

চেন্নাই, ১৭ মে (হি.স.): মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ‘স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী’ আখ্যা দিয়ে ইতিমধ্যেই বিতর্কে জড়িয়ে পড়েছেন দক্ষিণী অভিনেতা তথা রাজনীতিক কমল হাসান| তামিলনাড়ুর মাদুরাইয়ে নির্বাচনী প্রচারে কমলকে লক্ষ্য করে উড়ে আসে চপ্পল| তিরুচিরাপল্লীর জনসভায় আবার পাথরও ছোড়া হয়| এতকিছুর পরও দমলেন না কমল| দক্ষিণী অভিনেতার নতুন সংযোজন, ‘সমস্ত ধর্মেই সন্ত্রাসবাদী প্রাচুর্য রয়েছে|’ একইসঙ্গে কমল হাসান জানিয়েছেন, ‘গ্রেফতার হওয়ার ভয় নেই আমার| আমাকে গ্রেফতার করতে দাও তাঁদের|’

শুক্রবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা-রাজনীতিক কমল হাসান বলেছেন, ‘আমার মতে রাজনীতির মান ক্রমশই নীচে নেমে যাচ্ছে| আমি হুমকির সম্মুখীন, এমনটা মনে করছি না| সমস্ত ধর্মেই সন্ত্রাসবাদীদের প্রাচুর্য রয়েছে, আমরা পবিত্র তা দাবি করতে পারি না| ইতিহাস সাক্ষী রয়েছে, প্রতিটি ধর্মেই তাঁদের নিজস্ব চরমপন্থী রয়েছে|’ কমল হাসান আরও বলেছেন, ‘গ্রেফতার হওয়ার ভয় নেই আমার| আমাকে গ্রেফতার করতে দাও তাঁদের| যদি তাঁরা এমনটা করেন, তবে শুধুই সমস্যা বৃদ্ধি পাবে| এটা আমার উপদেশ|’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top