News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারি চাকরি বেকার সমস্যা সমাধানের একমাত্র মাধ্যম হতে পারে না ঃ মানিক সরকার
Image

সরকারি চাকরি বেকার সমস্যা সমাধানের একমাত্র মাধ্যম হতে পারে না ঃ মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ সরকারি চাকরি বেকার সমস্যা সমাধানের একমাত্র মাধ্যম হতে পারে না৷ কারণ, কোনও সরকারই সমস্ত বেকারকে চাকরি দিতে পারবে না৷ তাই, বিকল্প পথ খুঁজে বের করতে হবে৷ বুধবার ত্রিপুরার ডুকলিতে বামপন্থী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে এভাবেই যুবাদের নতুন বিপ্লবের জন্য উদ্বুদ্ধ করলেন বিরোধী দলনেতা তথা সিপিএম পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ মনে হচ্ছে, মানসিকতায় পরিবর্তন হয়েছে কমিউনিস্টদের৷ বা বলা যেতে পারে, বিপ্লবী চেতনায় নয়া রূপ দেখা যাচ্ছে তাঁদের মধ্যে৷ মানিক সরকারের কথায়, কৃষি ও শিল্পের যুগলবন্দীতে সরকারী চাকুরীর বাইরে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্ভব৷ ফলে, এখন কৃষক আন্দোলনের সাথে যুবদের যুক্ত হতে হবে৷


এদিন তিনি বলেন, দেশের প্রধান দুটি সমস্যা হল কৃষি এবং বেকার সমস্যা৷ কিন্তু, দুই ক্ষেত্রেই সমাধানের কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না৷ তাঁর অভিযোগ, কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না, তাই প্রতি বছর কৃষক-আত্মহত্যা বেড়েই চলেছে৷ তাছাড়া, কৃষকদের সঠিক আয় হচ্ছে না, তাই তাঁরাও বাজারমুখি হচ্ছেন না৷ অন্যদিকে, কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়ায় বেকার সমস্যাও বেড়ে চলেছে৷ মানিক সরকারের দাবি, বাজার অর্থনীতিকে চাঙ্গা করা সম্ভব হলে সব সমস্যার সমাধান সম্ভব৷ তাঁর কথায়, কৃষকরা ফসলের দেড়গুণ দাম পেলে তাঁরা বাজারমুখি হবেন৷ তাতে বিক্রি বাড়বে, সাথে উৎপাদন বৃদ্ধিরও প্রয়োজন হবে৷ তিনি বলেন, উৎপাদন বৃদ্ধির জন্য বন্ধ কারখানা খুলে যাবে, সাথে নতুন নতুন কারখানাও খুলবে৷ ফলে, যাঁরা কাজ হারিয়েছেন তাঁরা কাজ ফিরে পাবেন এবং নতুন কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে৷


মানিক সরকারের দাবি, রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকার বেকারদের চাকরি দিয়ে বেকার সমস্যার সমাধান করতে পারবে না৷ তাঁর আরও দাবি, দেশে এখন লোকসভা নির্বাচন চলছে৷ এই নির্বাচনের ফলাফলে সরকার পরিবর্তন বা প্রত্যাবর্তন হবে৷ কিন্তু, প্রধানমন্ত্রী পরিবর্তন হলেই এই সমস্যার সমাধান হবে এমনটা ভাবলে ভুল হবে৷ তিনি যুবাদের উদ্দেশ্যে বলেন, সরকারি চাকরির দাবিতে প্রচার আন্দোলনে আটকে থাকলে চলবে না৷ সামাজিক কর্মসূচির পাশাপাশি কৃষক সমস্যা নিয়েও ভাবতে হবে৷ কৃষক আন্দোলনের সাথে যুবকদের যুক্ত হতে হবে৷ তবেই কর্মসংস্থানের প্রশ্ণে বিকল্প পথের সন্ধান মিলবে৷আজ বিরোধী দলনেতার কথায় স্পষ্ট, কর্মসংস্থানের প্রশ্ণে সরকারি চাকরিতে সীমাবদ্ধ থাকতে চাইছেন না তিনি৷ সরকারি চাকরিই বেকার সমস্যার সমাধান হতে পারে না, এই উপলব্ধি থেকে স্বরোজগারী হওয়ার জন্যও তিনি যুবাদের উদ্বুদ্ধ করেছেন৷ তাতে মনে হচ্ছে, কমিউনিস্টদের মানসিকতায় পরির্তন হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top