News Flash

  • Home
  • Uncategorized
  • সোনামুড়ায় ইয়াবা টেবলেটসহ সাড়ে পাঁচ লক্ষ টাকা বাজেয়াপ্ত
Image

সোনামুড়ায় ইয়াবা টেবলেটসহ সাড়ে পাঁচ লক্ষ টাকা বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ চলতি বছরে দ্বিতীয় বড় সাফল্য বিএসএফ-এর৷ রাজ্যে ১৭ হাজার নেশার ইয়াবা ট্যাবলেট এবং ভারতীয় মুদ্রা নগদ সাড়ে পাঁচ লক্ষাধিক টাকা উদ্ধার করেছে সীমান্ত রক্ষী বাহিনী৷ বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের পদস্থ আধিকারিক সঞ্জীব কুমার জানিয়েছেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার দুর্গাপুর গ্রামে মফুল মিঞার বাড়ি থেকে ১৭ হাজার ইয়াবা ট্যাবলেট-সহ নগদ টাকা উদ্ধার হয়েছে৷ সঞ্জীব কুমার বলেন, ওই খবরের ভিত্তিতে বিএসএফ-এর এনসিনগর বিওপি এবং কাস্টমস আধিকারিকরা যৌথ অভিযানে যাওয়ার সিদ্ধান্ত নেয়৷ সে মোতাবেক দুর্গাপূর গ্রামে যৌথ অভিযানে মফুল মিঞার বাড়ি থেকে ১৭ হাজার ইয়াবা ট্যাবলেট, যার বাজার মূল্য ৮৫ লক্ষ টাকা, ভারতীয় মুদ্রা নগদ ৫ লক্ষ ৫১ হাজার ৮৬০ টাকা, বাংলাদেশি ২,১৮০ টাকা এবং সিমকার্ড-সহ ৩-টি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার হয়েছে৷


বিএসএফ আধিকারিকের কথায়, মফুল মিঞা পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ কারণ, ওই গ্রামের মহিলারা তাকে পালিয়ে যেতে সহায়তা করেছে৷ সঞ্জীব কুমারের দাবি, বিএসএফ এবং কাস্টমস আধিকারিকদের যৌথ অভিযানে দুর্গাপুর গ্রামের মহিলারা বাধা দিয়েছিলেন৷ তাতে মনে হয়েছিল নেশাদ্রব্য আটক করা সম্ভব হবে না৷ কিন্তু মহিলাদের প্রতিরোধ মোকাবিলা করে বিএসএফ এবং কাস্টমস আধিকারিকদের অভযান সফল হয়৷

কিন্তু এই সুযোগে নেশাকারবারি মাফুল মিঞা পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷
বিএসএফ আধিকারিক বলেন, কাস্টমস এই ঘটনায় এনডিএস ধারায় মামলা রুজু করে মফুল মিঞার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে৷ এদিন তিনি জানিয়েছেন, গত ৬ এপ্রিল বিএসএফ সাম্প্রতিকালের সবচেয়ে বড় অভিযান চালিয়েছিল৷ তাতে এনসিনগর বিওপি এলাকা থেকে ২৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছিল৷ যার বাজার মূল্য ১ কোটি ৪০ লক্ষ টাকা৷ তাঁর দাবি, ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য এধরনের অভিযান ক্রমাগত জারি রাখবে বিএসএফ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top