News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় বন্য হাতির তান্ডব প্রশাসন নীরব
Image

তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় বন্য হাতির তান্ডব প্রশাসন নীরব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷  মুঙ্গয়াকামী রেঞ্জের বনাঞ্চল ফাঁকা বনদস্যুদের দ্বারা৷ এবার গভীর বনাঞ্চলে থাকা বন্যহাতির দল এবার লোকালয়ে এসে হানাদারি চালাচ্ছে রাতের অন্ধকারে কিংবা দিবালোকে৷ লোকালয়ের মানুষজন হাতির তান্ডবে সর্বদা আতঙ্কগ্রস্ত থাকতে হচ্ছে৷ অথচ বাম জামানা কালে বন্য দাতাঁল হাতির তান্ডব থেকে রক্ষার উপায় হিসাবে বনদফতর থেকে ফেন্সিং এর কাজ ও করেছিল ওই সময়৷ যা কোনো কাজেই আসেনি৷ লাভা লাভ হয় বন দফতরের একাংশ আমলার এবং রাজনৈতিক নেতাদের৷ উল্লেখ্য থাকে ইদানিংকালে বন্যহাতির তান্ডবে কল্যাণপুর থানাধীন এলাকায় এক ব্যক্তির মৃত্যুও হয়৷

এছাড়াও তেলিয়ামুড়া উত্তর মহারানীপুর সড়ক প্রায়ই বন্ধ থাকে বন্য হাতির বাড়বাড়ন্তে৷ বর্তমানে শুখা মরশুম চলছে৷ বনাঞ্চলে খাদ্যের অভাবের কারনে বন্যহাতির দল এবার লোকালয়ে এসে খাদ্যের জন্য তান্ডব চালাচ্ছে দফাক্রমে৷ মুঙ্গিয়াকামী রেঞ্জে বর্তমানে ১২টি বন্যহাতির রয়েছে৷ এর মধ্যে ৮টি হাতি উত্তর মহারাণীর গভীর জঙ্গলে এবং বাকি ৪টি হাতি রয়েছে জুম বাড়ি এলাকার জঙ্গলে৷

ওই সব বন্যহাতির দল খাদ্যের সন্ধানে উত্তর মহারানীপুর এলাকার বিভিন্ন গ্রামে এসে ধানী জমি সহ কৃষিজফসল নষ্ট করছে৷ এর পাশাপাশি উত্তর মহারানীপুর এলাকায় একটি ছোট পরিত্যক্ত জলাশয় আছে৷ সেখানেও হাতির দল আসে জলতেষ্টা নিবারন করার জন্য৷ এবস্থা বন দফতরের কিছু সংখ্যাক কর্মীরা মধুপোকার সাউন্ড বাজিয়ে হাতি গুলিকে জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করছে৷ কারন হাতি একমাত্র ভয় পায় মধু পোকাকে৷ বন কর্মীদের সহায়তা করছে এলাকার মানুষ জনরাও৷ প্রশ্ণ হচ্ছে মুঙ্গয়াকামী রেঞ্জের বনাঞ্চল ও ফাঁকা নতুন করে বনায়ন করতে হবে বন কর্মীদের৷ নতুবা এভাবে কতদিন চলছে৷ হাতির তান্ডবের আতঙ্কে এলাকাবাসীর রাত জেগে পাহাড়া ও দিতে হয় নিজেদের জীবনকে বাজি রেখে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top