News Flash

  • Home
  • Uncategorized
  • রামবান জেলায় ফের ভূমিধস, আবারও অবরুদ্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক
Image

রামবান জেলায় ফের ভূমিধস, আবারও অবরুদ্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক

জম্মু, ১৪ মে (হি.স.): ভূস্বর্গের মানুষদের মূল ধমনী, জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক আবারও অবরুদ্ধ হয়ে পড়ল| জম্মু রিজিওনের রামবান জেলায় ডিগডোল এলাকায় ভূমিধসের কারণে মঙ্গলবার সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক| জাতীয় সড়কের এসএসপি জিতেন্দর সিং জোহার জানিয়েছেন, রামবান জেলার ডিগডোল এলাকায় ভূমিধসের কারণে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক| 

জম্মু-শ্রীনগর সংযোগকারী ৩৭০ কিলোমিটার দীর্ঘ এই জাতীয় সড়ক ভূস্বর্গের মানুষদের মূল ধমনী| বাকি ভারতের সঙ্গে কাশ্মীরের যোগাযোগের মূল পথ এই সড়কই| আচমকা জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় মাঝ পথে আটকে পড়েছে অসংখ্য যানবাহন|জাতীয় সড়কের এসএসপি আরও জানিয়েছেন, আপাতত জম্মু-শ্রীনগর যান চলাচল বন্ধ রাখা হয়েছে| যানবাহন চলাচল স্বাভাবিক করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে| কিন্তু, পাহাড় থেকে লাগাতার পাথর আছড়ে পড়ার কারণে যানবাহন চলাচল সচল করার কাজ ব্যাহত হচ্ছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top