News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনে ফের রক্ত ঝরল বাংলায়, দুষ্কৃতিদের হামলায় নিহত বিজেপি নেতা, গুলিবিদ্ধ দুই
Image

নির্বাচনে ফের রক্ত ঝরল বাংলায়, দুষ্কৃতিদের হামলায় নিহত বিজেপি নেতা, গুলিবিদ্ধ দুই

কলকাতা, ১২ মে (হি.স.) : ষষ্ঠ দফার ভোটগ্রহণ আগে দুষ্কৃতিদের হামলায় খুন বিজেপি নেতা। শনিবার রাতে  চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে। নিহত বিজেপি নেতার নাম রমেন সিং। তিনি বিজেপি বুথ সভাপতি ছিলেন। অন্যদিকে  পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত মহম্মদপুর  দুই বিজেপি কর্মী অনন্ত গুছাইত আর রঞ্জিত মাইতিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতিরা। আশঙ্কাজনক অবস্থায় তাদের তমলুকের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাদের কলকতায় রেফার করে দেওয়া হয়। শনিবার সাড়ে দশটা নাগাদ গোপীবল্লভপুরে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র বচসা বাঁধে তৃণমূল এবং বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে।

বিজেপির তরফে অভিযোগ, সেই সময় তৃণমূলের লোকজন রমেনবাবুর উপর চড়াও হয়। তাঁকে মারধর করা হয়। মাথার পেছনে চোট লাগে তাঁর। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত মহম্মদপুর ১ নম্বর অঞ্চলের  দুই বিজেপি  কর্মী  অনন্ত গুছাইত ও রঞ্জিত মাইতিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতিরা। আশঙ্কাজনক অবস্থায় তাদের তমলুকের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ছুটে এসেছেন কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী  ডাক্তার দেবাশিস সামন্ত। এই হামলার পেছনে তৃণমূলের হাত রয়েছে বলে দাবি করেছে বিজেপি। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top