News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যক্তিগত আক্রমণ, প্রতিকার চেয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি
Image

ব্যক্তিগত আক্রমণ, প্রতিকার চেয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ রাজনীতির বদলে ব্যক্তিগত আক্রমণ হচ্ছে বেশি৷ তাই, বিজেপি-র প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের সাথে দেখা প্রতিকার চাইলেন ত্রিপুরা কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ৷ রাজমাতা বিভুকুমারী দেবীর লেখা চিঠি তিনি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন৷ তাতে বিদ্যুৎ বিল বকেয়া নিয়ে যে প্রচার চালানো হচ্ছে তার তীব্র বিরোধিতা করেছেন রাজমাতা৷ আজ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, চুক্তি অনুযায়ী উজ্জ্বয়ন্ত প্রাসাদের জন্য বছরে ২৬,৫০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার কথা৷ বাকি অন্যান্য সম্পত্তির জন্য যথাসময়ে বিদ্যুতের বকেয়া বিল মিটিয়ে দেওয়া হচ্ছে৷

তাই, রাজ পরিবারকে জড়িয়ে অযথা বিভ্রান্তি যেন ছড়ানো না হয় তা নিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷ তিনি বলেন, রাজমাতাও মুখ্যমন্ত্রীর কাছে এই অনুরোধ জানিয়েছেন৷প্রদ্যুতের কথায়, ত্রিপুরায় আলোচনার জন্য অনেক সমস্যা রয়েছে৷ কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা হতে পারে৷ কিন্তু, সেদিকে নজর দেওয়ার বদলে রাজনীতির নামে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে৷ তিনি বলেন, কংগ্রেসের সমস্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, কোনও ব্যক্তিগত আক্রমণ করা যাবে না৷ রাজনৈতিক লড়াই রাজনীতি দিয়ে লড়তে হবে৷তাঁর বক্তব্য, লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরায় বিভিন্ন সময়ে রাজ পরিবারকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করা হয়েছে৷ কিন্তু, কাঁচের ঘরে থেকে অন্যের বাড়িতে ঢিল ছোঁড়া উচিত নয়, তা হয়তো মানুষ ভুলে গেছেন৷ তাঁর কথায়, ত্রিপুরায় কোনও যুদ্ধ শুরু হয়নি৷ গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব পালন করছি আমরা৷ কিন্তু দেখা যাচ্ছে, একের পর এক ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে নির্বাচনের পরিবেশকে বিষিয়ে তোলা হচ্ছে৷


প্রদ্যুতের দাবি, তাঁর নামে কোনও বিদ্যুতের বিল বকেয়া নেই৷ ত্রিপুরার ভারতভুক্তির চুক্তি অনুযায়ী উজ্জ্বয়ন্ত প্যালেসের জন্য বছরে ২৬,৫০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার কথা রয়েছে৷ তার অতিরিক্ত নিজেদের সমস্ত সম্পত্তির বিদ্যুৎ বিল আমরাই মিটিয়ে দিচ্ছি, বলেন প্রদ্যুৎ কিশোর৷ তিনি বলেন, রাজমাতা বিভুকুমারী দেবী মুখ্যমন্ত্রীকে সমস্ত বিষয় অবগত করে চিঠি দিয়েছেন৷ বিষয়টি মুখ্যমন্ত্রী গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন, রাজমাতা সেই আশা প্রকাশ করেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top