News Flash

  • Home
  • Uncategorized
  • ফাঁসিতে আত্মঘাতী সত্তরোর্ধ বৃদ্ধা
Image

ফাঁসিতে আত্মঘাতী সত্তরোর্ধ বৃদ্ধা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১০ মে৷৷ শুক্রবার ভোরে ফাঁসিতে আত্মঘাতী হল এক বৃদ্ধা৷ উনার নাম আরুতী দেবনাথ৷ বয়স ৭৩৷ স্বামী মৃত সুকুমার দেবনাথ৷ ঘটনা বিশালগড় থানাধীন রাস্তামাথা এলাকায়৷ জানা গেছে তিনি দীর্ঘদিন যাবৎ রোগে আক্রান্ত৷ ত্রিপুরার পাশাপাশি কোলকাতাতেও চিকিৎসা করিয়ে এনে ছিল উনার পরিবার৷ এবং প্রতিদিন ভোরেই প্রাতঃভ্রমনে বের হন এই বৃদ্ধা৷ তবে শুক্রবার ভোরেও প্রাতঃভ্রমনের উদ্দেশ্যেই বের হয়েছিল আরুতী দেবি৷

কিন্তু তা আর হয়নি উনার গরের পাশে বাতরুমে গিয়ে গলায় কাপড় পেচিয়ে ফাঁসিতে আত্মহত্যা করেন এই ৭৩ বছরের বৃদ্ধা৷ সকালে ঘুম থেকে উঠে প্রথমে উনার নাতি যখন প্রাকৃতিক কাজ সারতে যান তখন বাতরুমের দরজা খুলেই দেখে আরুতী দেবি ঝুলছে৷ তখন তার চিৎকারে ঘর থেকে বের হয় অন্যান্য সদস্য সহ পাড়শীরা৷ খবর দেওয়া হয় বিশালগড় মহিলা থানায়৷ ছুটে যান মহিলা থানার তদন্তকারী অফিসার আশালতা দেবনাথ৷ এবং বৃদ্ধর ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বিশালগড় মহকুমা হাসপাতালে৷ তবে সাতসকালে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা গোটা রাস্তারমাথা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত নেমেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top