News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিম আসনে সেদিন নির্বাচন হয়নি : বামফ্রন্ট
Image

পশ্চিম আসনে সেদিন নির্বাচন হয়নি : বামফ্রন্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ পশ্চিম ত্রিপুরা সংসদীয় আসনে পুণঃ নির্বাচন ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ত্রিপুরা রাজ্য বামফ্রন্ট৷ এই আসনে বামফ্রন্ট প্রার্থী শঙ্করপ্রাসাদ দত্ত সমগ্র পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে পুনর্নির্বাচনের দাবিতে বুধবার সুপ্রিমকোর্টে প্রতিবেদন দাখিল করেছেন৷ আজ সন্ধ্যায় আগরতলার মেলারমাঠে সিপিআইএম-এর রাজ্য কমিটির অফিসে এক সাংবাদিক সম্মেলন ডেকে এ-কথা জানান ত্রিপুরা রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিজন ধর৷


তিনি বলেন, গত ১১ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোটের নামে প্রহসন হয়েছে৷ এরজন্য নির্বাচন কমিশনে ৮৭৬টি অভিযোগ পড়েছে৷ নির্বাচন কমিশন নিজে তদন্ত করে এই আসনের রির্টানিং অফিসারকে দায়িত্ব থেকে অপসারণ করেছে৷ বিশেষ অবজারভার এনে নির্বাচনের নথিপত্র পরীক্ষা করিয়েছে৷ পশ্চিম আসনে নির্বাচনের কাজে দায়িত্বপ্রাপ্ত বহু সরকারি কর্মচারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে৷ এ-থেকে প্রমাণ হয়, পশ্চিম আসনে সেদিন নির্বাচন হয়নি৷ নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে তার প্রমাণ-সহ দিল্লিতে নির্বাচন কমিশনকে জমা করেছিল বামফ্রন্ট৷


বিজন ধর আরও বলেন, নির্বাচন কমিশন পশ্চিম আসন নিয়ে ইতিমধ্যে যে তোড়জোড় চালিয়েছিল তাতে সাধারণ ভোটারদের মনে আশা জেগেছিল যে নির্বাচন কমিশন মানুষকে ন্যায় দেবে৷ কিন্তু নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিয়েছে তা দেখে ভোটারদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে, দাবি করেন বিজন ধর৷ তাঁর কথায়, মানুষ কমিশনের এই সিদ্ধান্তে হতাশ হয়েছেন৷


এদিন বিজন ধর জানিয়েছেন, পশ্চিম আসনে নতুন ভাবে ভোটা প্রক্রিয়া শুরু করার জন্য সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন ওই আসনের বামফ্রন্ট প্রার্থী শংকর প্রসাদ দত্ত৷ বিজন ধর বলেন, আজ দুপুর তিনটা নাগাদ সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করা হয়েছে৷ সম্ভবত আগামীকাল এই পিটিশনের উপর শুনানী নিয়ে দিনক্ষণ চূড়ান্ত হতে পারে৷ তিনি বলেন, নির্বাচন কমিশন ভোট প্রক্রিয়া নিয়ে সমস্ত অভিযোগ গুরুত্ব দেয়নি৷ তাই শুধুমাত্র ১৬৮টি বুথে পুণঃ নির্বাচনের ঘোষণা দিয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top