News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমের সব বুথে পুণঃ নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেও ভোটযুদ্ধে অংশ নেবে বামফ্রন্ট
Image

পশ্চিমের সব বুথে পুণঃ নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেও ভোটযুদ্ধে অংশ নেবে বামফ্রন্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ ত্রিপুরা পশ্চিম আসনে সব বুথে পুনর্ভোট ইস্যুতে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিমকোর্ট৷ তবে নির্বাচন থেকে সরছে না বামফ্রন্ট৷ আগামী ১২ মে ১৬৮টি বুথে পুনভর্োটে বামেরা অংশগ্রহণ করবে৷ এ-বিষয়ে আজ সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর বলেন, সুপ্রিমকোর্টে মামলা রয়েছে, তার বিচারের অপেক্ষায় থাকব৷ কিন্তু, ত্রিপুরায় মানুষের অধিকার লুণ্ঠিত৷ তাই, পুনর্ভোটে অংশগ্রহণ করব৷ সিপিএম রাজ্য সম্পাদকের কথায়, ১২ মে প্রতিশোধের ভোট অনুষ্ঠিত হবে৷


আজ বিজনবাবু বলেন, পশ্চিম ত্রিপুরা আসনের সকল বুথে পুনর্ভোটেক আবেদন নিয়ে সুপ্রিমকোর্টে পিটিশন দাখিল করেছিল বামফ্রন্ট৷ জরুরি ভিত্তিতে এই পিটিশনের ওপর শুনানি হোক, সুপ্রিমকোর্টে আবেদন জানানো হয়েছিল৷ বিজনবাবুর কথায়, আজ প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের ডিভিশন বেঞ্চে বামফ্রন্টের কেঁসুলি আইনজীবী রাজু রামচন্দ্রণ এই পিটিশন দ্রুত শুনানির জন্য আবেদন জানান৷ কিন্তু সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি মনে করেছেন, জরুরি ভিত্তিতে এই মামলায় শুনানির প্রয়োজন নেই৷ তাই, সাধারণ বিচার প্রক্রিয়ায় এই মামলায় শুনানি হবে বলে রায় দিয়েছেন প্রধান বিচারপতি৷
বিজন ধর বলেন, সুপ্রিমকোর্টে আবেদন গ্রাহ্য হয়নি৷

কিন্তু ১২ মে ত্রিপুরায় পুনর্ভোট অনুষ্ঠিত হবে৷ তাই, বামফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো৷ তাঁর বক্তব্য, ত্রিপুরায় মানুষের ভোটের অধিকার লুণ্ঠিত হয়েছে৷ সারা দেশে এই প্রথম ভোট প্রক্রিয়া নিয়ে কলঙ্কিত হয়েছে ত্রিপুরা৷ তিনি বলেন, পশ্চিম আসনে সমগ্র বুথে পুনর্ভোটের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে৷ পাশাপাশি ১৬৮টি বুথে পুনর্ভোটেও বামফ্রন্ট অংশগ্রহণ করবে৷ তবে, গত ১১ এপ্রিলের ঘটনাবলির পুনরাবৃত্তি যাতে না হয়, সে-বিষয়ে নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করা হবে৷ সাথে তিনি যোগ করেন, ভোটার এবং পোলিং এজেন্টদের নিরাপত্তাও নির্বাচন কমিশনকে সুনিশ্চিত করতে হবে৷


বিজন ধর বলেন, পশ্চিম আসনে সমগ্র বুথে পুনর্ভোট নিয়ে আন্দোলনের অঙ্গহিসেবে বিকেলেই এই ইস্যুতে মিছিল করবে বামফ্রন্ট৷ পাশাপাশি আগামীকাল সরব প্রচার সমাপ্ত হওয়ার আগে গোটা রাজ্যেও মিছিল সংগঠিত করা হবে৷ তাঁর দাবি, বিজেপি-র বিরুদ্ধে লড়াই কখনও থামবে না৷


এদিকে, সিপিএম ত্রিপুরা রাজ্য সম্পাদক পশ্চিম আসনের ১৬৮টি বুথে পুনর্ভোটের ঘটনাটি বিজেপির রাজনৈতিক পরাজয় বলে দাবি করেন৷ তিনি বলেন, রিগিং, ছাপ্পা ভোট ইত্যাদির জন্য ত্রিপুরায় শাসকদল নজির স্থাপন করেছে৷ তিনিও বলেন, আগামী ১২ মে প্রতিশোধের ভোট অনুষ্ঠিত হবে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top