News Flash

  • Home
  • Uncategorized
  • রাস্তার দাবীতে অবরোধ ধলাইয়ের ডাববাড়ীতে
Image

রাস্তার দাবীতে অবরোধ ধলাইয়ের ডাববাড়ীতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ রাস্তার দাবিতে রাস্তা অবরোধ করল ৪৭ বিধানসভা কেন্দ্রের ডাববাড়ি উত্তর অংশের এলাকাবাসীরা৷ দীর্ঘদিন ধরেই এ এলাকায় রাস্তার বেহাল দশা৷ বাম আমলের বেহাল দশা এখন রাম আমলেও চলছে৷ এলাকাবাসীদের দাবি ছিল ডাব বাড়ি এলাকায় ৪০নং বুথের নতুন রাস্তা তৈরি করা এবং ধলাই নদীর উপর দিয়ে একটি ব্রিজ তৈরি করা৷ কিন্তু এই রাস্তা তৈরি ও ব্রিজ তৈরিতে বাধা দিচ্ছে এলাকার বিজেপির কয়েকজন নেতা এমনই অভিযোগ করলেন এলাকাবাসী৷ এরই পরিপ্রক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকে কচুছড়া কমলপুর রাস্তা অবরোধ করে এলাকাবাসীরা৷ অবরোধের ফলে উত্তপ্ত হয়ে পড়ে গোটা এলাকা৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কচুছড়া থানার পুলিশ ও মণ্ডল সভাপতি৷ পরে অবরোধকারীদের সঙ্গে কথা বলে সড়ক অবরোধ মুক্ত হয়৷ এখন দেখার বিষয় এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি কবে নাগাদ পুরন হয়৷

রাস্তা নির্মাণ সংক্রান্ত জেরে উত্তেজনা আমবাসায়৷ আমবাসা-কমলপুর রাস্তাটি দীর্ঘ দিন নানান সমস্যায় জর্জরিত৷ প্রায়শই ঐ এলাকায় যান দুর্ঘটনা লেগেই  থেকে৷ যদিও এলাকার স্থানীয়রা প্রশাসনের নিকট বহুবার চিঠি পাঠিয়েছিল সংস্কার করার জন্য৷ কিন্তু রাস্তা নির্মাণের ক্ষেত্রে কোন প্রকার উদ্যোগ নেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে৷ এদিকে রাস্তাটি নির্মাণের ‘ক্ষেত্রে এলাকার দুই নেতার কারণে নানা সমস্যা সৃষ্টি হয়ে হচ্ছে বলে অভিযোগ৷ শেষ পর্যন্ত বুধবার সকালে এলাকার ক্ষুব্ধ জনতা আমবাসা-কমলপুর ভায়া মড়াছড়া পথ অবরোধ করেন৷ এই অবরোধের ফলে যান বাহন পরিষেখবায় বিঘ্ন ঘটে৷ রাস্তার উভয়দিকে প্রচুর যান বাহন আটকে পরে যায়৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছটে যায় প্রশাসনের আধিকারিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়৷ স্থানীয়রা অতিসত্ত্বর রাস্তাটি সংস্কারের জন্য সরকারের নিকট  দাবি জানায়৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top