News Flash

  • Home
  • Uncategorized
  • কমলাসাগরে গৃহবধূকে পুড়িয়ে হত্যা ফেরার স্বামী সহ শ্বশুর বাড়ির অভিযুক্তরা
Image

কমলাসাগরে গৃহবধূকে পুড়িয়ে হত্যা ফেরার স্বামী সহ শ্বশুর বাড়ির অভিযুক্তরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ সিপাহিজলা জেলার অন্তর্গত কমলাসাগর বিধানসসভা এলাকার মধুপুর থানাধীন ব্রজেন্দ্রনগরে জনৈক গৃহবধূকে গাছে বেঁধে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে৷ হতভাগ্য গৃহবধূকে অনুমতি সরকার বলে পরিচয় পাওয়া গেছে৷ঘটনার বিবরণ দিয়ে এলাকাবাসী জানান, মঙ্গলবার রাত তখন আনুমানিক দুটো৷ তাঁরা কোনও নারী কণ্ঠের আর্ত চিৎকার শুনে ঘর ছেড়ে বেরিয়ে দেখেন একটি গাছে বাধা মহিলার শরীর আগুনে পুড়ছে৷ এগিয়ে গিয়ে তাঁরা অনুমতি সরকারের শরীরের আগুন নিভিয়ে তাকে হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু শেষ রক্ষা হয়নি৷

হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন গৃহবধূ অনুমতি৷ তাঁর শরীরের প্রায় পঁচানববই শতাংশ পুড়ে গেছে৷ প্রতিবেশীদের অভিযোগ, অনুমতি সরকারকে পরিকল্পিতভাবে তাঁর শ্বশুর বাড়ির লোকেরা হত্যা করেছে৷ তাঁরা বলেছেন, গৃহবধূ অনুমতির সঙ্গে তাঁর শ্বশুর বাড়ির লোকেদের প্রায় সময় ঝগড়া হত৷ এমনকি ঘটনার দিন রাতেও তাঁদের মধ্যে ঝগড়া হয়েছে৷ প্রতিবেশীরাও ধারণা করছেন, যৌতুকের জন্যই গৃহবধূকে হত্যা করা হয়েছে৷এদিকে নিহতের বাপের বাড়ির পক্ষ থেকে অনুমতির শ্বশুর, শাশুড়ি ও দুই দেবরের বিরুদ্ধে পরিকল্পিত খুনের অভিষোগ তোলা হয়েছে৷ অভিযোগ, তাঁদের মেয়েকে বিয়ের পর থেকেই প্রতিনিয়ত যৌতুকের জন্য নির্যাতন করতো তার শ্বশুর বাড়ির লোকেরা৷ সে নাকি সব কথা ইতিপূর্বে তাঁদের বলেছে৷ঘটনার খবর পেয়ে মধুপুর থানার পুলিশ বুধবার সকালে হাসপাতালে গিয়ে অনুমতি সরকারের মৃত্যু সংক্রান্ত ঘটনার তথ্য লিপিবদ্ধ করেছে৷ তাঁর মৃতদেহ সরকারি হাসপাতালে পাঠিয়ে শ্বশুর বাড়িতে যায় পুলিশ৷

কোনও অভিযুক্তকে পুলিশ বাড়িতে পায়নি৷ সবাই ফেরার৷ তবে তাদের আটক করতে জাল বিছানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের তদন্তকারী অফিসার৷ তিনি জানান, নিহত অনুমতির বাপের বাড়ির এজাহারের ভিত্তিতে এক মামলা মামলা রুজু করা হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top