News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনী ময়দান থেকে পিছু হঠব না : কংগ্রেস
Image

নির্বাচনী ময়দান থেকে পিছু হঠব না : কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ ত্রিপুরা পশ্চিম আসনে ১৬৮টি বুথে পুণঃ নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে প্রদেশ কংগ্রেস৷ তবে, বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমিও ছাড়বে না বলে সাফ জানিয়েছেন পিসিসি সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন৷ পাশাপাশি ৪৩৩টি বুথে পুণঃ নির্বাচন দাবী করে আগামীকাল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে প্রদেশ কংগ্রেস একথাও তিনি জানিয়েছেন৷


বুধবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য পশ্চিম আসনে ভোটে কারচুপি হয়েছে, তা নির্বাচন কমিশনের ঘোষণায় প্রমাণিত৷ তবে, ৪৩৩টি বুথে পশ্চিম আসনে অপসারিত রিটার্নিং অফিসার ত্রুটিপূর্ণ ভোটের কথা বললেও কমিশন কীভাবে শুধু ১৬৮টি বুথে পুণঃ নির্বাচনের ঘোষণা দিয়েছে তা বোঝা যাচ্ছে না৷ পিসিসি সভাপতি বলেন, কংগ্রেস ১৬৮টি বুথে পুণঃ নির্বাচনে আগামী ১২ মে শাসক দল বিজেপিকে কড়া টক্কর দেবে৷ বিনা লড়াইয়ে কংগ্রেস এক ইঞ্চি জমিও ছাড়বে না৷ সাথে তিনি যোগ করেন, আগামীকাল প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিম আসনে ভোট নিয়ে নির্দিষ্ট বিষয় উল্লেখ করে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করা হবে৷ তাঁর কথায়, পশ্চিম আসনে অপসারিত রিটার্নিং অফিসার সন্দীপ মাহাত্মের রিপোর্টে ৪৩৩টি বুথে ভোট ত্রুটিপূর্ণ ছিল তা উল্লেখ রয়েছে৷ তা সত্বেও কেবল মাত্র ১৬৮টি বুথে নির্বাচন কমিশন কীসের ভিত্তিতে পুণঃ নির্বাচনের ঘোষণা দিয়েছে, তা বোঝা যাচ্ছে না৷ তাঁর দাবি, ১৬৮টি বুথের অতিরিক্ত বুথগুলি ভোটাররা কমিশনের এই সিদ্ধান্তে ভোটারধিকার প্রয়োগে বঞ্চিত হবেন৷ তাঁর অভিযোগ, পশ্চিম আসনে অনেক জায়গায় ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি৷ তাঁর কথায়, ত্রিপুরায় পশ্চিম আসনে পুণঃ নির্বাচন সারা দেশে সাড়া ফেলেছে৷ শাসক দল বিজেপি ভোটকে প্রহসনে পরিণত করেছে৷
প্রদ্যুতের দাবী, যে ১৬৮টি বুথে পুণঃ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে এই তালিকা প্রদেশ কংগ্রেসের অভিযোগে উল্লেখ করা বুথগুলি নেই৷ তিনি বলেন, ৪৩৩টি বুথে পুণঃ নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে ভোট কারচুপির সমস্ত অভিযোগ আরও বিস্তারিত ভাবে প্রমাণিত হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top