News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের খুদে দাবাড়ুর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী
Image

রাজ্যের খুদে দাবাড়ুর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে ৷৷ আগামী ১৯ জুন থেকে উজবেকিস্তানে শুরু হচ্ছে এশিয়ান সুকল দাবা চ্যাম্পিয়ানশিপ প্রতিযোগিতা৷ এই প্রতিযোগিতায় এশিয়ার অন্যান্য দেশের পাশাপাশি ত্রিপুরা থেকেও এক খুদে দাবাড়ু অংশ নেবে৷ নাম আর্শিয়া দাস (৯)৷ রাজধানীর একটি বেসরকারি ইংরেজি মাধ্যম সুকলের ছাত্রী সে৷ এই খবর শুনে মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব আজ মঙ্গলবার আর্শিয়াকে তাঁর সরকারি আবাসে ডেকে নিয়ে যান৷ আর্শিয়ার সঙ্গে তাঁর বাবা পূর্ণেন্দু দাস এবং মা অর্নিশা নাথও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন৷ মুখ্যমন্ত্রী কথা বলেন তাঁদের সঙ্গে৷

খুদে দাবাড়ুর সাফল্য কামনা করে মুখ্যমন্ত্রী তাকে চকলেট এবং কিছু উপহার তুলে দেন৷ আর্শিয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে খুশি বলে জানিয়েছে৷ আর্শিয়ার মা অর্নিশা জানান, তাঁর মেয়ে ৬ বছর বয়স থেকে দাবা খেলার সঙ্গে যুক্ত৷ সে আগেও জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের দাবা খেলায় অংশ নিয়েছে এবং সফল্য অর্জনও করেছে৷ তা শুনে মুখ্যমন্ত্রী খুশি ব্যক্ত করার পাশাপাশি তাকে সরকারিভাবে সবধরনের সহায়তা করার আশ্বাস দিয়েছেন৷
ত্রিপুরায় দাবা এখনও খুব বেশি জনপ্রিয়তা অর্জন করেনি৷ তবে আর্শিয়ার হাত ধরে জনপ্রিয়তা অর্জন করছে বলে মনে করছেন তাঁরা৷ অনেকেই তাদের ছেলেমেয়েকে দাবা প্রতি মন দিতে বলছেন৷ কিন্তু সমস্যা হল, এই খেলার ক্ষেত্রে কোচ ও প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান পাওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে এই রাজ্যে৷ বিষয়টি তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন৷ মুখ্যমন্ত্রী বলেছেন, এই বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছু করা যায় কিনা তা তিনি দেখবেন৷ সব মিলিয়ে এদিন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের সঙ্গে সাক্ষাৎ করে আর্শিয়া ও তার অভিভাবকরা খুশি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top