News Flash

  • Home
  • Uncategorized
  • পূণ্যার্থীকে মারধর ব্যবসায়ীকে শোকজ
Image

পূণ্যার্থীকে মারধর ব্যবসায়ীকে শোকজ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৬ মে৷৷ উদয়পুরের মাতাবাড়িতে এক পুণ্যার্থীকে ব্যবসায়ীদের মারধরের ঘটনায় জেলা শাসকের অফিস থেকে আটজনের বিরুদ্ধে আর কে পুর থানায় এফআইআর করা হয়েছে৷ সেই সাথে জেলা শাসক এক ব্যবসায়ীকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে৷ সোমবার জেলা শাসকের তরফ থেকে এই নোটিশ জারি করা হয়েছে বলে খবর৷

প্রসঙ্গত, রবিবার সকাল আনুমানিক সাড়ে দশটা নাগাদ উদয়পুর মহকুমাধীন গাথালং এলাকার বাসিন্দা পাতাল কুমার নোয়াতিয়া মাতাবাড়িতে পূজা দেওয়ার উদ্দেশ্যে একটি গাড়ি করে পেড়া দোকান গুলির সামনে আসতেই তিন চারটি পেড়া দোকানের কয়েকজন কর্মচারী মিলে পেড়া কেনার জন্য পাতাল বাবুকে গাড়ি থেকে নামতেই জোরজবরদস্তি করে এই দোকান সেই দোকানে টানতে থাকে৷ আর এতে পাতাল বাবুর পড়নের শার্ট ছিড়ে যায়৷ এরপর , পাতাল বাবু এই ঘটনাটি গোমতী জেলা শাসকের গোচরে নিয়েছিলেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top