News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য প্রশাসনে রদবদল, পশ্চিম আসনে অপসারিত আরও-এর ঠাঁই হল জাতীয় স্বাস্থ্য মিশনে
Image

রাজ্য প্রশাসনে রদবদল, পশ্চিম আসনে অপসারিত আরও-এর ঠাঁই হল জাতীয় স্বাস্থ্য মিশনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে৷৷ রাজ্য প্রশাসনে রদবদল হয়েছে৷ তাতে দেখা গেছে, ত্রিপুরা পশ্চিম আসনে অপসারিত রিটার্নিং অফিসার সন্দীপ মাহাত্মের ঠাঁই হয়েছে জাতীয় স্বাস্থ্য মিশনে৷ তাঁকে জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডিরেক্টর পদে দায়িত্ব দেওয়া হয়েছে৷ পাশাপাশি, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডিরেক্টর পদের দায়িত্ব থেকে ডাঃ শৈলেষ যাদবকে সরানো হয়েছে৷ এই দুই আধিকারীক নানা বিতর্কে জড়িয়ে যাওয়ায় প্রশাসনিক রদবদলে তাঁদের দপ্তর বদল করেছে ত্রিপুরা সরকার৷


ত্রিপুরায় লোকসভা নির্বাচনকে ঘিরে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে পশ্চিম আসনে ভোট নিয়ে৷ বিরোধীরা ভোট কারচুপির অভিযোগ এনে এখনো পশ্চিম আসনে পুনঃ ভোটের দাবিতে অনঢ় রয়েছেন৷ ত্রিপুরার ইতিহাসে নজীরবিহীনভাবে নির্বাচনী প্রক্রিয়া কলংকিত হয়েছে৷ তার দায় পশ্চিম আসনের রিটার্নিং অফিসারের উপরও বর্তায়, তা অস্বীকার করার কোন উপায় নেই৷ ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ ঘোষণা দেওয়ার পর ভোলবদল করেছেন ত্রিপুরা পশ্চিম আসনে অপসারিত রিটার্নিং অফিসার সন্দীপ মাহাত্মে৷ শুধু তাই নয়, ৪৩৩টি বুথে ভোটে গড়মিল পাওয়া গিয়েছে এমন রিপোর্টও তিনি নির্বাচন কমিশনকে দিয়েছেন৷ তাছাড়া ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারীক কমিশনে তাঁর বিরুদ্ধেই রিপোর্ট দিয়েছেন৷ স্বাভাবিকভাবেই, নির্বাচন কমিশন সন্দীপ মাহাত্মেকে নির্বাচনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়াই উচিৎ বলে মনে করেছে৷


নির্বাচন কমিশন পশ্চিম আসনে রিটার্নিং অফিসার পদের দায়িত্ব থেকে সন্দীপ মাহাত্মেকে অপসারিত করে তাঁর স্থালাভিষিক্ত করেছে পূর্ব আসনের রিটার্নিং অফিসার বিকাশ সিংকে৷ এদিকে, স্বরাষ্ট্র দপ্তরের অতিরিক্ত সচিব শরদিন্দু চৌধুরীকে নির্বাচন কমিশন পূর্ব আসনে রিটার্নিং অফিসারের দায়িত্ব দিয়েছে৷
কমিশনের নির্দেশে যেহেতু কোন নির্বাচনী কাজে সন্দীপ মাহাত্মেকে নিযুক্ত করা যাবে না, তাই ত্রিপুরার সরকারের সাধারণ প্রশাসন তাঁকে জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডিরেক্টর পদে দায়িত্ব দিয়েছে৷ পাশাপাশি তিনি আয়ুষ্মান ভারতের মুখ্য কার্যনির্বাহী অফিসারের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন৷


এদিকে, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডিরেক্টর এবং আয়ুষষ্মান ভারত প্রকল্পের মুখ্য কার্যনির্বাহী অফিসারের দায়িত্ব থেকে সরানো হয়েছে ডাঃ শৈলেষ যাদবকে৷ ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসনের বিজ্ঞপ্তি অনুসারে তিনি এখন থেকে শুধু আগরতলা পুর নিগমের কমিশনার পদের দায়িত্ব সামলাবেন৷
রাজ্যে ডাঃ শৈলেষ যাদব বিতর্কিত আইএএস অফিসার হিসেবে চিহিণত৷ বিধানসভা নির্বাচনের আগে জনৈক আইনজীবীকে মারধরের ঘটনায় লিপ্ত ছিলেন তিনি৷ ওই ঘটনায় অনেক জলঘোলা হয়েছিল৷ আইনবীজীরা প্রতিবাদে কর্মবিরতীও পালন করেছেন৷ তবে, পুলিশ প্রশাসন হস্তক্ষেপে তখনকার মতো ঘটনা মিটমাট হয়ে গিয়েছিল৷ এছাড়াও জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা হিসেবেও তিনি বিতর্কের ছাপ রেখে গেছেন৷


তাতে ধারণা করা হচ্ছে, রদবদলের মাধ্যমে তাঁদের একপ্রকার সতর্ক করেছে প্রশাসন৷ ভবিষ্যতে কাজের ক্ষেত্রে দায়িত্ব পালনে কোন গাফিলতি বরদাস্ত করা হবে না, তাও তাঁদের বোঝানো হয়েছে বলেই মনে করা হচ্ছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top