News Flash

  • Home
  • Uncategorized
  • সাত দিনের মধ্যে ঠিকাদারদের বকেয়া টাকা না দিলে বিদ্যুৎ নিগমের সমস্ত কাজ বন্ধের হুমকি
Image

সাত দিনের মধ্যে ঠিকাদারদের বকেয়া টাকা না দিলে বিদ্যুৎ নিগমের সমস্ত কাজ বন্ধের হুমকি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ সাতদিনের সময়সীমা বেঁধে দিয়ে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের সমস্ত কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন সংস্থার অধীনস্থ ঠিকাদাররা৷ তাঁদের অভিযোগ, দীর্ঘদিনের ঠিকাদারি কাজের বকেয়া মিটিয়ে দিচ্ছে না বিদ্যুৎ নিগম কর্তৃপক্ষ৷ এর পেছনে ২৫ জন আধিকারিককে দায়ী করেছেন তাঁরা৷ প্রায় দুই শতাধিক ঠিকাদার বিদ্যুৎ নিগমের অধীনে বিভিন্ন কাজ করছেন৷ কিন্তু, তাঁদের বকেয়া প্রচুর টাকা মিটিয়ে দিচ্ছে না বিদ্যুৎ নিগম৷


সোমবার সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ নিগম ঠিকাদার অ্যাসোসিয়েশনের সভাপতি সুখলাল দেবনাথ বলেন, দুই বছর ধরে বিদ্যুৎ নিগম ঠিকাদারদের পাওনা মিটিয়ে দেওয়া হচ্ছে না৷ দুই শতাধিক নিগমের অধীনে কাজ করছেন৷ প্রতি ঠিকাদারের অন্তত ১০ লক্ষ টাকা করে পাওনা৷ সুখলালের বক্তব্য, দীর্ঘ দিন ধরে নিগমের অধীনে কাজ করছি, কিন্তু এ-ধরনের পরিস্থিতির মুখোমুখি হইনি কখনও৷ তাঁর অভিযোগ, ২০০৪ সাল থেকে টানা একই চেয়ারে যে আধিকারিকরা রয়েছেন, তাঁরাই নানা অনিয়মের সাথে যুক্ত৷ তাঁর দাবি, ওই সব আধিকারিকরা দুর্নীতির সাথেও যুক্ত এবং তাঁদের জন্যই ঠিকাদারদের বিল মিটিয়ে দিচ্ছে না নিগম৷


তিনি বলেন, পাওনা মিটিয়ে দেওয়ার জন্য একাধিকার বিদ্যুৎ নিগমে ডেপুটেশন দিয়েছি৷ কিন্তু কোনও সুরাহা হয়নি৷ তাই, আজ ফের আগাম সময় চেয়ে নিয়ে নিগমের সিএমডি-র সাথে দেখা করতে গিয়েছিলাম৷ কিন্তু তিনি অফিসে ছিলেন না৷ তাঁর বদলে টেকনিক্যাল শাখার ডিরেক্টরকে দায়িত্ব দিয়ে এসেছেন৷ তাঁর কথায়, নিগমের অ্যাকাউন্টস বিষরক সমস্যা নিয়ে ওই আধিকারিক কোনও সুস্পষ্ট প্রতিশ্রুতি দিতে পারেননি৷ সুখলালের কথায়, যে-কোনও দুযর্োগ মোকাবিলায় কিংবা হঠাৎ বিদ্যুৎ পরিবাহী ব্যবস্থায় ত্রুটি হলে ঠিকাদাররাই দায়িত্ব নিয়ে সমস্যার সমাধান করে থাকেন৷

তখন বকেয়া বিল মিটিয়ে দেওয়া হয়েছে কিনা সে বিষয়টি চিন্তার মধ্যে রাখা হয় না৷ কারণ, বিদ্যুৎ পরিষেবার সাথে সাধারণ জনগণের সুযোগ সুবিধা জড়িত৷ তাই, যে-কোনও সমস্যা হলে কিংবা নতুন কাজ করার ক্ষেত্রে ঠিকাদাররা কখনওই আপত্তি করেন না৷ তা সত্ত্বেও দীর্ঘ দিনের পাওনা মিটিয়ে দিচ্ছে না বিদ্যুৎ নিগম, আক্ষেপ করে বলেন সুখলাল দেবনাথ৷ আজ তিনি সংগঠনের পক্ষ থেকে বিদ্যুৎ নিগমকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী সাতদিনের মধ্যে ঠিকাদারদের সমস্ত পাওনা মিটিয়ে দেওয়া না হলে কাজ বন্ধ রাখা হবে৷ শুধু তা-ই নয়, এখন থেকে কাজ শেষ হওয়ার ২০ দিনের মধ্যে বিল মিটিয়ে দিতে হবে, এই শর্তও নিগমকে মানতে হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top