News Flash

  • Home
  • Uncategorized
  • পর্ষদের দ্বাদশ বিজ্ঞান বিষয়ের ফলাফল ২০ মে, মাধ্যমিক-সহ অন্যান্যগুলি ৪ জুন
Image

পর্ষদের দ্বাদশ বিজ্ঞান বিষয়ের ফলাফল ২০ মে, মাধ্যমিক-সহ অন্যান্যগুলি ৪ জুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দ্বাদশের বিজ্ঞান বিষয়ের ফলাফল ঘোষণা হবে ২০ মে৷ এছাড়া মাধ্যমিক-সহ দ্বাদশের অন্যান্য বিষয়ের ফলাফল একত্রে ঘোষণা হবে ৪ জুন৷ দ্বাদশ ও মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন সম্পর্কে জানতে চাওয়া হলে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এ-কথা জানিয়েছেন৷


তিনি বলেন, অন্যান্য বছর ২২ মে দ্বাদশের বিজ্ঞান বিষয়ের ফলাফল ঘোষণা হয়েছে৷ কিন্তু, এ-বছর আরও আগে ফলাফল ঘোষণার প্রস্তুতি জোর কদমে চলছে৷ পাশাপাশি মাধ্যমিক এবং দ্বাদশের কলা ও বাণিজ্য বিভাগের ফলাফল ঘোষণারও তোড়জোড় চলছে, জানান মন্ত্রী৷


শিক্ষামন্ত্রীর কথায়, শিশুবিহার, বাণীবিদ্যাপীঠ, নেতাজি সুভাষ বিদ্যানিকেতন, বোধজং গার্লস এবং আচার্য প্রফুল্লচন্দ্র বিদ্যালয়ে মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন চলছে৷ দ্বাদশের উত্তরপত্র মূল্যায়ন হচ্ছে শুধু মহারানি তুলসীবতী সুকলে৷ শিক্ষামন্ত্রী বলেন, এ-বছর ৩,০০০ শিক্ষক-শিক্ষিকা উত্তরপত্র মূল্যায়নে নিয়োজিত রয়েছেন৷ তাঁর কথায়, প্রতিদিন একজন পরীক্ষক সবর্োচ্চ ২০টি উত্তরপত্র মূল্যায়ন করছেন৷

তাই সময়ের আগেই পরীক্ষার ফলাফল ঘোষণা করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷
এদিকে, ফলাফল ঘোষণায় কোনও গণ্ডগোল যাতে না হয় সেদিকে নজর রাখার জন্য ইতিমধ্যেই ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী৷ কারণ, অতীতে ফলাফল ঘোষণায় কেলেঙ্কারির নজির রয়েছে পর্ষদের৷ তাই, কোনও ঝুঁকি নিতে চাইছে না শিক্ষা দফতর৷ শিক্ষামন্ত্রীর বক্তব্য, রাজ্যের ছেলেমেয়েদের ভবিষ্যত এই ফলাফলের সাথে জড়িত৷ তাতে কোনও ত্রুটি বরদাস্ত করা হবে না৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top