News Flash

  • Home
  • Uncategorized
  • শনিছড়ায় বোনের বাড়িতে বেড়াতে এসে গণধর্ষিতা করিমগঞ্জের নাবালিকা
Image

শনিছড়ায় বোনের বাড়িতে বেড়াতে এসে গণধর্ষিতা করিমগঞ্জের নাবালিকা

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৫ মে৷৷ বোনের বাড়িতে বেড়াতে এসে বহি রাজ্যের এক নাবালিকা গণ ধর্ষিতা৷ এই ঘটনাটি সংঘটিত হয়েছে চুড়াইবাড়ি থানা দিন শনিছড়া এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায়, পার্শবর্তী রাজ্য অসমের করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন বাজারিছড়া এলাকার এক নাবালিকা কদমতলা থানাধীন কূর্তী মধ্য রাজনগর এলাকায় বোনের বাড়িতে বেড়াতে আসে৷ মধ্য রাজনগরের বোনের বাড়ী থেকে ওই নাবালিকার মামাতো ভাইয়ের সাথে চুড়াইবাড়ি থানাধীন শনিছর এলাকায় ঘুরতে যায়৷ সেখানে একটি পরিত্যক্ত বাড়িতে মামাতো ভাই সহ আরও দুই যুবক মিলে বলপূর্বক গণধর্ষণ করে ওই নাবালিকাকে,এমনটাই অভিযোগ নাবালিকার ও তার পরিবারের৷

তিন যুবক মিলে গণধর্ষণের পর ওই নাবালিকাকে ফেলে চলে যায়৷ তারপর অতি চতুরতার সহিত গণধর্ষিতা নাবালিকা কুর্তি মধ্য রাজনগরের বোনের বাড়িতে এসে বোনের কাছে বিস্তারিত খুলে বলে৷ তারপর নাবালিকার বোন ও তার আত্মীয় পরিজনরা কদমতলা থানায় অভিযুক্ত ওই তিন যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন৷ মামলাটির নম্বর ২১/২০১৯৷ মামলা হয়েছে আইপিসিরি ৩৭৬ এবং পক্সো আইনের ০৬ ধারা মোতাবেক৷ নাবালিকা ও তার পরিবারের অভিযোগ মূলে কদমতলা থানার মহিলা এসআই রিতা দেবনাথ ঘটনাটি তদন্ত শুরু করে দেন৷ মহিলা এসআই রিতা দেবনাথ জানান,ওই নাবালিকার সাথে গ্যাং রেপ হয়েছে৷ নাবালিকার তরফ থেকে কদমতলা থানার একটি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে৷ মামলাটি হাতে নিয়ে কদমতলা থানার পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে৷ এখন দেখার বিষয় পুলিশি তদন্তে ওই গণধর্ষণকারীরা উপযুক্ত সাজা পায় কিনা? উল্লেখ্য যে, গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত শানম উদ্দিন(২৫) নামের এক যুবককে কদমতলা থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় তুলে নিয়ে আনলেও তদন্তের স্বার্থে গ্রেপ্তার নিয়ে কদমতলা থানার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷জানা গেছে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা যুবকটির নাম এফআইআরে রয়েছে৷ অপরদিকে ধর্ষিতা নাবালিকা ও তার বোনের পরিবার আতঙ্কে ধুঁকছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top