News Flash

  • Home
  • Uncategorized
  • সপা-বিএসপি জোটে বিভাজয় তৈরি করতে চাইছেন প্রধানমন্ত্রী, দাবি মায়াবতীর
Image

সপা-বিএসপি জোটে বিভাজয় তৈরি করতে চাইছেন প্রধানমন্ত্রী, দাবি মায়াবতীর

লখনউ, ৫ মে (হি.স.) : পঞ্চম দফার ভোটগ্রহণের আগে রবিবার বিজেপির বিরুদ্ধে চির পরিচিত আক্রমণাত্মক মেজাজে তোপ দাগলেন বিএসপি সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। পরাজয়ে ভয়ে সপা-বিএসপি জোটের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছেন প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন তিনি।


এদিন মায়াবতী বলেন, প্রধানমন্ত্রী নিজের সুনাম বজায় রাখার জন্য সপা-বিএসপি জোটের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছেন। এই জোটকে ধ্বংস করে দেওয়ার জন্য সব রকম চেষ্টা তিনি করে গিয়েছেন। দলীয় কর্মীদের বিভ্রান্ত করতে চাইছেন তিনি। বিজেপি নির্বাচন হারবে, আর সেই জন্য এই বিভাজন তৈরি করতে চাইছেন। শনিবার প্রতাপগড় নির্বাচনী জনসভা তারই আবাস পাওয়া গিয়েছে। গোটা দেশ জানে কংগ্রেসের সঙ্গে সপা এবং বিএসপির কোনও জোট হয়নি।এদিন সপা এবং বিএসপি জোট যে অটুট রয়েছে তা ব্যক্ত করে মায়াবতী বলেন, সপা-বিএসপি জোট শক্তিশালী রয়েছে। যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হজম হবে না। সপা-বিএসপি জোটের মধ্যে বিভাজন তৈরি করে শাসন করতে চাইছেন তিনি। পাশাপাশি মায়াবতী এও স্পষ্ট করে দেন বিজেপি-কে দুর্বল করার জন্য আমেঠি ও রায়বরেলি দুইটি আসন কংগ্রেসকে ছাড়া হয়েছে।


লোকসভা নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী হয়ে মায়াবতী বলেন, ২৩ মে দেশ অগণতান্ত্রিক এবং সাম্প্রদায়িক শক্তি থেকে মুক্তি পাবে। এই মহাজোট এখন জনগণ সমর্থন পাচ্ছে। জনগণ বিজেপি-কে উপড়ে ফেলবে।উল্লেখ্য, শনিবার প্রতাপগড়ে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে সপা। আর এতেই ক্ষেপে গিয়ে এদিন এমন মন্তব্য করেন মায়াবতী। 

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top