নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ ত্রিপুরা পূর্ব আসনে রিটার্নিং অফিসার পদে দায়িত্ব পেতে চলেছেন শরদিন্দু চৌধুরী৷ নির্বাচন কমিশন এই মর্মে শিলমোহর দিয়েছে৷ স্বাভাবিক ভাবেই তিনি ধলাই জেলার জেলা শাসকের দায়িত্বও পাবেন৷

সম্প্রতি পশ্চিম আসনে রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলার জেলাশাসক পদ থেকে সন্দীপ মাহাত্মকে অপসারণ করেছে নির্বাচন কমিশন৷ তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন পূর্ব আসনের রিটার্নিং অফিসার তথা ধলাই জেলার জেলা শাসক বিকাশ সিং৷ ফলে, রাজ্য সরকার পূর্ব আসনে রিটার্নিং অফিসার পদে তিন জনের একটি প্যানেল তৈরী করে কমিশনে পাঠিয়েছিল৷ কমিশন স্বরাষ্ট্র দপ্তরের অতিরিক্ত সচিব শরদিন্দু চৌধুরীকে পূর্ব আসনে রিটার্নিং অফিসারের দায়িত্ব দিতে সম্মতি জানিয়েছে৷



















