News Flash

  • Home
  • Uncategorized
  • সোমবার গোটা দেশে ৫১টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ
Image

সোমবার গোটা দেশে ৫১টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ

নয়াদিল্লি, ৫ মে (হি.স.) : রাত পোহালেই দেশজুড়ে পঞ্চম দফায় ৫১টি লোকসভা আসনের জন্য হবে ভোটগ্রহণ। সোমবার রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, রাজনাথ সিং, স্মৃতি ইরানির মত হেভিওয়েট নেতাদের ভাগ্য নির্ধারণ করবেন দেশবাসী।


নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে দেশজুড়ে ৯৬০০০ বুথে হবে এই ভোটগ্রহণ। ৮,৭৫,৮৮,৭২২ ভোটার ভাগ্য নির্ধারণ করবে ৬৭৪ প্রার্থীর। পঞ্চম দফায় উত্তরপ্রদেশে ১৫, রাজস্থানে ১২, মধ্যপ্রদেশে ৭, পশ্চিমবঙ্গে ৭, বিহারে ৫, ঝাড়খণ্ড ৪, জম্মু ও কাশ্মীর ২টি আসনে হবে ভোটগ্রহণ। পঞ্চম দফার ভোট হলেই রাজস্থান এবং জম্মু ও কাশ্মীরে ভোটগ্রহণ শেষ হয়ে যাবে।যে সব হাইপ্রোফাইল কেন্দ্রে রাজনৈতিক মহলের নজর থাকবে সেগুলি হল উত্তরপ্রদেশের আমেঠি যেখানে সম্মুখ সমরে লড়বেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি। কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধীর লড়ছেন রায়বরেলি কেন্দ্রে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের লখনউ কেন্দ্রের উপরও গোটা দেশের নজর থাকবে। এই লখনউ কেন্দ্রেই রাজনাথের বিরুদ্ধে দাঁড়িয়েছেন সপা-বিএসপি প্রার্থী পুনম সিনহা। সারনে রাজীব প্রতাপ রুডির পঞ্চম দফায় ভাগ্য নির্ধারণ হবে।


উত্তরপ্রদেশে যে ১৪টি আসনে পঞ্চম দফায় ভোটগ্রহণ হচ্ছে তার মধ্যে ১২টিতে গতবার জয়লাভ করেছিল বিজেপি। রাজস্থানে পঞ্চম দফায় ভাগ্য নির্ধারণ হবে রাজ্যবর্ধন সিং রাঠৌর, অর্জুন রাম মেঘওয়াল। ঝাড়খণ্ডের হাজারিবাগ কেন্দ্রে প্রার্থী হয়েছে জয়ন্ত সিনহা। ঝাড়খণ্ডে ভাগ্য নির্ধারণ হবে দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর। ঝাড়খণ্ড বিকাশ মোর্চার নেতা বাবুলাল মারান্ডি। তিনি প্রার্থী হয়েছেন কোর্দারমায়। বিজেপির অর্জুন মুণ্ডা খুন্তি থেকে লড়াই করছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top