News Flash

  • Home
  • Uncategorized
  • ‘জয় শ্রী রাম’ স্লোগানের আচরণে বাংলার হিন্দুদের কাছে ক্ষমা চাওয়া উচিত মমতার : বিশ্ব হিন্দু পরিষদ
Image

‘জয় শ্রী রাম’ স্লোগানের আচরণে বাংলার হিন্দুদের কাছে ক্ষমা চাওয়া উচিত মমতার : বিশ্ব হিন্দু পরিষদ

কলকাতা, ৫ মে (হি.স.) : সম্প্রতি চন্দ্রকোনায় নির্বাচনী প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায় | সেই সময় তার কনভয়ের সামনে ‘জয় শ্রী রাম’ স্লোগান দেয় এক সাধারণ গ্রামবাসী ৷ আর তাতেই রেগে গিয়ে কনভয় থামিয়ে, রাস্তায় নেমে পড়েন মমতা | ছেলেটির উদ্দশ্যে বেজায় হুমকি দিতে থাকেন মুখ্যমন্ত্রী | এরপরই ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়ার অপরাধে তিনজনকে আটক করে পুলিশ ৷ রবিবার মুখ্যমন্ত্রীর এই আচরণ প্রসঙ্গেই সরব হয় বিশ্ব হিন্দু পরিষদ | এদিন বিশ্ব হিন্দু পরিষদের পূর্বাঞ্চলের শীর্ষ নেতা সচীন্দ্রনাথ সিনহা বলেন, “‘জয় শ্রী রাম’ স্লোগানের বিরুদ্ধ আচরণে, বাংলার হিন্দুদের কাছে ক্ষমা চাওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের |”


এদিন ‘জয় শ্রী রাম’ স্লোগানের ব্যাখ্যা করেন সচীন্দ্রনাথ সিনহা | তিনি বলেন, ‘‘হিন্দুদের রাষ্ট্রীয় মহাপুরুষ শ্রী রামচন্দ্র ৷ যার ওপর আস্থা রয়েছে আপামর হিন্দুদের ৷ বাংলার প্রতিটি ঘরে পূজিত হন তিনি | তাহলে জয় শ্রী রাম ধ্বনী তোলায় আপত্তি কোথায় মুখ্যমন্ত্রীর ? আর ভিডিওটি স্পষ্ট দেখা গেছে, এই স্লোগানের প্রেক্ষিতে ছেলেটিকে গালাগালি করেছেন মুখ্যমন্ত্রী | অর্থাৎ রাম নাম করাতেই এই বঞ্চনা জুটেছে তার | এতে বাংলার হিন্দুরা অপমানিত বোধ করেছেন ৷ তাই মুখ্যমন্ত্রীর উচিত বাংলার হিন্দুদের কাছে ক্ষমা চাওয়া ৷’’


এরপরেই তিন যুবকের গ্রেফতারি প্রসঙ্গে সরব হন তিনি | ভিএইচপি এই নেতা বলেন, “যদি সত্যি ওই তিন যুবককে কেবলমাত্র জয় শ্রী রাম স্লোগানের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়, তাহলে এর বিরুদ্ধে যাবতীয় ব্যবস্থা নেবে বিশ্ব হিন্দু পরিষদ |” অতি দ্রুত তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানবে তারা ৷
এদিন মুখ্যমন্ত্রীর এই আচরণকে তীব্র কটাক্ষ করেন সচীন্দ্রনাথ বাবু | তিনি বলেন, “ব্রিটিশদের রাজত্বে বাংলায় বন্দেমাতরম স্লোগান দেওয়া যেত না ৷ কেউ সাহস করে ‘বন্দেমাতরম’ বললে তাকে জেলে পোরা হত ৷ এখন পশ্চিমবঙ্গে হিন্দুদের জন্য একই রকমের পরিস্থিতি তৈরি হয়েছে ৷ ‘জয় শ্রী রাম’ বললে জেলে যেতে হচ্ছে তাকে ৷’’ এদিনের ঘটনাকে অতি দুঃখজনক বলেই এদিন মন্তব্য করেন তিনি |

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top