News Flash

  • Home
  • Uncategorized
  • বৃষ্টির জলে নাজেহাল আগরতলাবাসী, বর্জ্য পরিস্কারে ত্রুটি হচ্ছে না, প্রতিক্রিয়া মেয়রের
Image

বৃষ্টির জলে নাজেহাল আগরতলাবাসী, বর্জ্য পরিস্কারে ত্রুটি হচ্ছে না, প্রতিক্রিয়া মেয়রের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ প্রতি বছর বর্ষায় ডুবে যায় রাজধানী আগরতলা ৷ তাই, প্রাক-বর্ষা প্রস্তুতি নিয়েছে পুর নিগম ৷ এদিকে, পুরবাসীর কাছ থেকে বর্জ্য সংগ্রহে কোনও গাফিলতি হচ্ছে না, মুখ্যমন্ত্রীর অভিযোগ নিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন পুর নিগমের মেয়র ড় প্রফুল্লজিৎ সিনহা ৷
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে দু’দিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতে আগরতলায় বনমালীপুর এলাকায় কিছু স্থানে জল জমেছে ৷ এ-বিষয়ে পুর নিগমের মেয়র ড় সিনহার বক্তব্য, প্রাক-বর্ষা প্রস্তুতি জোর কদমে চলছে৷ আগরতলায় জল নিষ্কাশনে ১২টি পাম্প কাজ করছে ৷

সাথে আরও দুটি পাম্প চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে ৷ তাঁর কথায়, ইতিমধ্যে অত্যাধুনিক প্রযুক্তির মেশিনের সহায়তায় বিভিন্ন কভার ড্রেইন পরিষ্কারের কাজ শুরু হয়েছে ৷ তাতে সাফল্য মিলছে বলে দাবি করেন তিনি ৷ ড় সিনহার বক্তব্য, অন্যান্য বছরের তুলনায় ড্রেইন পরিষ্কারে এ-বছর ভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়েছে ৷ বিশেষ যে-সব এলাকায় জল নিষ্কাশনী সমস্যা সবচেয়ে বেশি অতি দ্রুততার সাথে ড্রেইন পরিস্কারের কাজ চলছে ৷ তিনি আশা প্রকাশ করে বলেন, এ-বছর বর্ষায় শহরবাসীকে ভুগতে হবে না ৷


এদিকে, বর্জ্য সংগ্রহ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী পুর নিগমের উপর ভীষণ অসন্তুষ্ট ৷ এ-বিষয়ে নিগমের মেয়র ড় প্রফুল্লজিৎ সিনহার দাবি, সারা বছর আগরতলায় প্রত্যেক বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে পুর নিগম ৷ এ-বছর বর্জ্য সংগ্রহে নতুন পদ্ধতি গ্রহণ করা হয়েছে ৷ তাঁর কথায়, সেল্ফ হেল্প গ্রুপের মাধ্যমে এখন বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ করা হচ্ছে ৷ ওই সেল্ফ হেল্প গ্রুপের মহিলাদের অন্তত ১২০ থেকে ১৫০টি বাড়ির বর্জ্য সংগ্রহ করার দায়িত্ব দেওয়া হয়েছে ৷ প্রতি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহের বদলে ৫০ টাকা করে আদায় করা হয় ৷


ড় সিনহার বক্তব্য, পাইলট প্রজেক্ট হিসেবে প্রথমে পুর নিগমের ৬টি ওয়ার্ড এলাকায় সেল্ফ হেল্প গ্রুপের মাধ্যমে বর্জ্য সংগ্রহ করা হচ্ছে ৷ তাঁর দাবি, আগামী ২৩ জুনের মধ্যে পুর নিগমের অধীন সমস্ত ওয়ার্ড এলাকা থেকেই এই নতুন পদ্ধতিতে বর্জ্য সংগ্রহ করা হবে ৷ তিনি জানান, এই কাজের জন্য প্রতি মহিলাকে প্রতি দিন ১০০ টাকা করে মজুরি দেওয়া হচ্ছে ৷ একজন মহিলা যতদিন কাজ করবেন ততদিনের মজুরি তিনি পাবেন ৷ তাছাড়া, প্রত্যেক বাড়ি থেকে বর্জ্য সংগ্রহে ৫০ টাকার পুরোটাই পাবে সেল্ফ হেল্প গ্রুপ ৷ ড় সিনহার দাবি, আগরতলা শহরকে জঞ্জালমুক্ত রাখতে কোনও ত্রুটি রাখছে না পুর নিগম ৷ তাঁর অভিযোগ, বর্জ্য বহনকারী গাড়ি কিছু খারাপ হয়ে গিয়েছে ৷ কিন্তু, অর্থের অভাবে নতুন গাড়ি কিনতে পারেনি পুর নিগম ৷ তবে, এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্জ্য বহন করার জন্য কয়েকটি গাড়ি ভাড়া নেওয়া হবে ৷ তাতে, চলমান সমস্যাগুলির সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন ৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top