News Flash

  • Home
  • Uncategorized
  • ঘূর্ণিঝড় ফণী : ওডিশার মুখ্যমন্ত্রী ও পশ্চিমবঙ্গের রাজ্যপালের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী, সমস্ত ধরনের সাহায্যের আশ্বাস
Image

ঘূর্ণিঝড় ফণী : ওডিশার মুখ্যমন্ত্রী ও পশ্চিমবঙ্গের রাজ্যপালের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী, সমস্ত ধরনের সাহায্যের আশ্বাস

নয়াদিল্লি, ভুবনেশ্বর ও কলকাতা, ৪ মে (হি.স.): ওডিশার মুখ্যমন্ত্রী ও পশ্চিমবঙ্গের রাজ্যপালের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী| সমস্ত ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন|

ওডিশাকে লণ্ডভণ্ড করার পর পশ্চিমবঙ্গ অতিক্রম করে বাংলাদেশ অভিমুখে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় ‘ফণী’| শুক্রবার সকালে পুরীর কাছে ওডিশা উপকূলে আছড়ে পড়ে ‘ফণী’| ‘ফণী’-র তাণ্ডবে লণ্ডভণ্ড পুরী ও ভুবনেশ্বর| ইতিমধ্যেই ওডিশায় ‘ফণী’-র তাণ্ডবে মৃত্যু হয়েছে ৮ জনের| প্রশাসনের আশঙ্কা মৃতের সংখ্যা সম্ভবত আরও বাড়তে পারে| আহতের সংখ্যাও প্রচুর| এই পরিস্থিতিতে ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এছাড়াও আগামী ৬ মে ওডিশায় যাচ্ছেন প্রধানমন্ত্রী|

শনিবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি নিয়ে ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকজীর সঙ্গে কথা হয়েছে| ঘূর্ণিঝড়ের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সমস্ত ধরনের সহায়তা প্রদান করা হবে|’ এছাড়াও ওডিশার রাজ্যপাল প্রফেসর গণেশি লালজীর সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী| অপর একটি টুইটে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘পরশু, ৬ মে সকালে আমি ওডিশা যাচ্ছি|’

ঘূর্ণিঝড় ‘ফণী’-র প্রভাবে আগামী ২৪ ঘন্টা ভুবনেশ্বর বিমানবন্দর থেকে সমস্ত উড়ান পরিষেবা বন্ধ রাখা হয়েছে| আর তাই ওডিশার সমস্ত যাত্রীরা এই মুহূর্তে ব্যাঙ্কক-সহ অন্যত্র আটকে রয়েছেন| সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভুবনেশ্বরের বিজু পটনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী ২৪ ঘন্টা সমস্ত উড়ান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ| ভুবনেশ্বর বিমানবন্দরের ডিরেক্টর সুরেশ হোতা জানিয়েছেন, এখনও পর্যন্ত ভুবনেশ্বর বিমানবন্দর থেকে ৪৮টি ফ্লাইট বাতিল করেছে ইন্ডিগো এবং গোএয়ার ছ’টি উড়ান বাতিল করেছে|

ওডিশা তাণ্ডব চালানোর পর পশ্চিমবঙ্গে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘ফণী’| যতটা আশঙ্কা করা হয়েছিল, ততটা তাণ্ডব না দেখালেও ঘূর্ণিঝড় ‘ফণী’-র প্রভাবে পূর্ব মেদিনীপুরের দিঘায় ভেঙে পড়েছে প্রচুর গাছ| তবে, ঝড়-ঝাপটার কবলে পড়তে হয়েছে কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলিকে| শুক্রবার রাত থেকেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে| একইসঙ্গে অবিরাম বৃষ্টিও হতে থাকে| ঘূর্ণিঝড় ‘ফণী’ পশ্চিমবঙ্গে আছড়ে পড়ার পর পরিস্থিতির বিষয়ে খোঁজ খবর নিতে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে যে কোনও পরিস্থিতির মোকাবিলায় রাজ্যপালকে সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী|

রাত তখন ১২.৩০ মিনিট হবে, ওডিশায় শক্ত ক্ষয় করে বঙ্গে ঢুকে পড়ে ‘ফণী’, সেই সময় হাওয়ার গতিবেগ ছিল ঘন্টায় ৯০ কিলোমিটার| আলিপুর আবহাওয়া দফতর-এর পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতার পাশ কাটিয়ে আরামবাগ, কাটোয়া হয়ে ‘ফণী’ প্রবেশ করেছে নদীয়ায়| তারপর মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশ প্রবেশের পথে ‘ফণী’| শনিবার দুপুরের মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশে প্রবেশ করবে ‘ফণী’| ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-র পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল ৫.৩০ মিনিট নাগাদ ‘ফণী’-র অবস্থান ছিল কলকাতা থেকে ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে|

ফণীর প্রভাবে শনিবার ভোররাতে কলকাতার বেনিয়াটোলা স্ট্রিটে ভেঙে পড়ে টালির বাড়ির চাল| সেই সময় ওই বাড়িতে পাঁচজন ছিলেন, আহত হয়েছেন পাঁচজনই| তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে| এছাড়াও কাঁকুড়গাছি ও নারকেলডাঙায় গাছ উপড়ে পড়েছে| যাদবপুর, গ্রাহাম রোড ও সার্দান অ্যাভিনিউতে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে| ইতিমধ্যেই পুরসভার কর্মীরা রাস্তা পরিস্কারের কাজে হাত লাগিয়েছেন|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top