News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বইয়ের উপকণ্ঠে বিইএসটি বাসে আগুন, হতাহতের কোনও খবর নেই
Image

মুম্বইয়ের উপকণ্ঠে বিইএসটি বাসে আগুন, হতাহতের কোনও খবর নেই

মুম্বই, ৩ মে (হি.স.): অকস্মাত্ আগুন ধরে গেল বৃহন্মমুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (বিইএসটি)-এর একটি বাসে| শুক্রবার সকাল ৭.৩০ মিনিট ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের উপকণ্ঠে মালাদ-এর দিনদোশি এলাকায় একটি বাসস্ট্যান্ডে| সৌভাগ্যবশত বিইএসটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| এ ব্যাপারে শুক্রবার পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার সকাল ৭.৩০ মিনিট মুম্বইয়ের উপকণ্ঠে মালাদ-এর দিনদোশি এলাকায় একটি বাসস্ট্যান্ডে বিইএসটি বাসে আগুন ধরে যায়| বাসের জ্বালানি ট্যাঙ্ক থেকে আগুনের সূত্রপাত হয়|

বিধ্বংসী আগুনে বিইএসটি বাসের পিছনের দু’টি চাকা ছাড়া গোটা বাসটি পুড়ে গিয়েছে| তবে, হতাহতের কোনও খবর নেই| দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| পুলিশ সূত্রের খবর, আগুনে পুড়ে যাওয়া বাসটি গোরেগাঁও থেকে মালাদ অভিমুখে যাচ্ছিল| কী কারণে আগুনের সূত্রপাত, তা খতিয়ে দেখা হচ্ছে| প্রাথমিকভাবে পুলিশ এবং দমকল কর্মীদের অনুমান, বাসের জ্বালানি ট্যাঙ্ক থেকে আগুনের সূত্রপাত|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top