News Flash

  • Home
  • Uncategorized
  • কুমারঘাটে রেললাইনে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু
Image

কুমারঘাটে রেললাইনে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৩ মে৷৷শুক্রবার সাত সকালে উনকোটি জেলার কুমারঘাট থানাধীন বাঁশবাগান স্থিত রেলওয়ে ওভার ব্রিজের কাছে এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তিকে আহত অচৈতন্য অবস্থায় রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা৷ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয়রা কুমারঘাট থানায় খবর দিলে ছুটে যায় পুলিশ এবং থানা মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা৷দমকল কর্মীরা প্রথমে আহত ব্যাক্তিকে কুমারঘাট হাসপাতালে নিয়ে যায়৷এবিষয়ে কুমারঘাট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মার্গারেট দেববর্মা জানান আহত ব্যাক্তিকে সকাল ৬,৩০ নাগাদ হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢোলে পরেন ঐ ব্যাক্তি৷তবে মৃত্যুর কারন নিয়ে স্পষ্ট কিছু বলা সম্ভব হচ্ছেনা৷


অন্যদিকে খবর দেওয়া হয় ধর্মনগর জিআর পিকে৷ছুটে আসে ধর্মনগর রেল পুলিশ৷এবিষয়ে ধর্মনগর রেল পুলিশ আধিকারিক জানান ঐ ব্যাক্তির মৃত্যুর কারন এখনো জানা যায়নি বা অজ্ঞাত পরিচয় এই ব্যাক্তির পরিচয় জানাও সম্ভব হয়নি৷এবিষয়ে স্থানীয়রা জানিয়েছেন সকালে হটাৎই তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনা প্রত্যক্ষ করেন তবে কিভাবে এই ঘটনা তা নিয়ে তারাও কিছু বলতে পারছেননা৷
তবে পুলিশের ধারনা হয়তো রেল থেকে ছিটকে পড়েই এই ঘটনা ঘটেছে৷তবে ময়না তদন্তের রিপোর্ট আসার আগে পর্যন্ত নিশ্চিত কিছু বলতে পারছেনা পুলিশ৷মৃত ব্যাক্তির বয়স আনুমানিক ৩০ বছর বলে পুলিশ সূত্রে জানা গেছে৷তবে মৃতের নাম বা পরিচয় কোন কিছুই এখনো পর্যন্ত জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ৷


ঘটনার তদন্ত শুরু করেছে ধর্মনগর রেল পুলিশ৷আদৌ কি রেল থেকে পরে এই ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোন রহস্য তা হয়তো বেড়িয়ে আসবে পুলিশি তদন্তে৷ঘটনায় কুমারঘাট এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top