News Flash

  • Home
  • Uncategorized
  • এবার রাশিয়ার আলি আলিয়েভ কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন বজরং পুনিয়া
Image

এবার রাশিয়ার আলি আলিয়েভ কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন বজরং পুনিয়া

কাসপিস্ক, ৩ মে (হি.স.) : চিনের এশিয়ান চ্যাম্পিয়নশিপের পর এবার রাশিয়ার কাসপিস্কে অনুষ্ঠিত আলি আলিয়েভ কুস্তি চ্যাম্পিয়নশিপের সোনা জিতলেন ভারতীয় তারকা বজরং পুনিয়া৷ দু’সপ্তাহের মধ্যে দু’টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন তিনি৷ গত সপ্তাহে চিনের জি’আনে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপের সোনার পদক গলায় ঝুলিয়েছিলেন বজরং৷ এবার রাশিয়ার কাসপিস্কে অনুষ্ঠিত আলি আলিয়েভ কুস্তি চ্যাম্পিয়নশিপের সোনা জিতলেন ভারতীয় তারকা৷ চ্যাম্পিয়নশিপের সোনার পদক গলায় ঝুলিয়েছিলেন বজরং৷

রাশিয়ায় ৬৫ কেজি ফ্রি-স্টাইলের ফাইনালে স্থানীয় তারকা ভিক্টর রাসাদিনকে হারালেন পুনিয়া৷ যদিও বাউটের শুরুটা মনের মতো হয়নি তাঁর৷ একসময় ০-৫ পয়েন্টে পিছিয়ে থাকা বজরং শেষমেশ জয় তুলে নেন ১৩-৮ ব্যবধানে৷ প্রথম পিরিয়ডের পর পুনিয়া ৩-৭ পয়েন্টে পিছিয়ে ছিলেন৷ বজরংকে তিনবার টেকডাউন করে ৬পয়েন্ট ঘরো তোলেন ভিক্টর৷ একটি পয়েন্ট তাঁর খাতায় যোগ হয় ভারতীয় তারকার চ্যালেঞ্জ অকৃতকার্য হওয়ায়৷ বজরং একবার প্রতিপক্ষকে টেকডাউন করেন এবং ভিক্টর অবৈধভাবে মুখে আঘাত করলে সতর্কিত হয়ে এপ পয়েন্ট উপহার দেন পুনিয়াকে৷

দ্বিতীয় পিরিয়ডে রাশিয়ান কুস্তিগির আরও একবার সতর্কিত হন বজরংয়ের বাঁ-চোখে আঘাত করার জন্য৷ বজরং দু’বার প্রতিপক্ষের কাছ থেকে দু’পয়েন্ট করে আদায় করে নেন৷ শেষ ৪৫ সেকেন্ডে বজরং ডেঞ্জার জোন থেকে চার পয়েন্ট ঘরে তোলেন এবং এক পয়েন্ট পান প্রতিপক্ষের চ্যালেঞ্জ ব্যর্থ হওয়ায়৷ শেষ মুহূর্তে ভিক্তর এক পয়েন্ট আদায় করলেও ভারতীয় তারকার জয় আটকায়নি তাতে৷ আগামী ৬ মে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে বিট দ্য স্ট্রিটস কম্পিটিশনে অংশ নেবেন বজরং৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top