News Flash

  • Home
  • Uncategorized
  • নকশাল উপদ্রব : ছত্তিশগড়ে দু’জন গ্রামবাসীকে হত্যা করল মাওবাদীরা, গয়ায় পুড়িয়ে দেওয়া হল ক্রেন
Image

নকশাল উপদ্রব : ছত্তিশগড়ে দু’জন গ্রামবাসীকে হত্যা করল মাওবাদীরা, গয়ায় পুড়িয়ে দেওয়া হল ক্রেন

রায়পুর ও গড়চিরৌলি, ২ মে (হি.স.): ফের মাওবাদী হামলা| ছত্তিশগড় সংলগ্ন, মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলার পর এবার ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত সুকমা জেলা| বুধবার রাতে সুকমা জেলার কিস্তারাম এলাকায় দু’জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করল মাওবাদীরা| এখানেই শেষ নয়, বিহারের গয়া জেলায় রাস্তা নির্মাণ কাজে যুক্ত দু’টি জেসিবি ক্রেন পুড়িয়ে দিয়েছে মাওবাদীরা| গয়া জেলার বরাচট্টি এলাকার ঘটনা| সবমিলিয়ে গত ২৪ ঘন্টায় দেশের তিনটি রাজ্যে মাথাচাড়া দিয়ে উঠল মাওবাদীরা|

ছত্তিশগড় পুলিশের পদস্থ এক কর্তা জানিয়েছেন, বুধবার রাতে সুকমা জেলার কিস্তারাম এলাকায় নিরীহ দু’জন গ্রামবাসীকে হত্যা করে মাওবাদীরা| পুলিশের মদতদাতা সন্দেহেই হত্যা করা হয়েছে দু’জন গ্রামবাসীকে| নিহত গ্রামবাসীদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| অন্যদিকে, বুধবার রাতে অথবা বৃহস্পতিবার ভোররাতে বিহারের গয়া জেলায় হামলা চালায় মাওবাদীরা| গয়া জেলার বরাচট্টি এলাকায় রাস্তা নির্মাণের কাজে ব্যবহৃত দু’টি ক্রেন জ্বালিয়ে দেয় মাওবাদীদের একটি দল| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই|

১ মে, বুধবার ছিল মহারাষ্ট্র দিবস| মহারাষ্ট্রের প্রতিষ্ঠা দিবসে গড়চিরৌলিতে মাওবাদীদের পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন নিরাপত্তা বাহিনীর ১৫ জন জওয়ান-সহ ১৬ জন| বুধবার দুপুর ১২.৩০ মিনিট নাগাদ আইইডি বিস্ফোরণে উড়ে যায় পুলিশের একটি গাড়ি| শক্তিশালী বিস্ফোরণে গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়| চালক ছাড়াও ওই প্রাণ হারান সি-৬০ কুইক রেসপন্স টিম-এর ১৫ জন সদস্য| মাওবাদী পর থেকেই কুরখেড়া জঙ্গল ও সংলগ্ন এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী| বৃহস্পতিবার সকালে ল্যান্ডমাইন বিস্ফোরণস্থলে যান ডিজিপি, আইজি, এসপি গড়চিরৌলি, কালেক্টর গড়চিরৌলি এবং অ্যান্টি-নকশাল অপারেশন-এর পদস্থ অফিসাররা| এদিনই বিস্ফোরণস্থলে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী হংসরাজ আহির-এর|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top