News Flash

  • Home
  • Uncategorized
  • মন্ত্রী হয়েও রাজনাথ সিং দুর্বল নেতা, কটাক্ষ যশবন্ত সিনহার
Image

মন্ত্রী হয়েও রাজনাথ সিং দুর্বল নেতা, কটাক্ষ যশবন্ত সিনহার

লখনউ, ১ মে (হি.স.) : উত্তরপ্রদেশের লখনউতে নির্বাচনী প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ শানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। রাজনাথ সিং একজন দুর্বল নেতা, এই নির্বাচনে জেতার কোনও যোগ্যতাই তাঁর নেই। বুধবার লখনউতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন যশবন্ত সিনহা।

রাজনাথ সিং-র সঙ্গে নিজের সম্পর্কের স্মৃতিচারণা করতে গিয়ে যশবন্ত সিনহা বলেন, রাজনাথ সিং বিজেপির দুইবারের সভাপতি এবং অটলবিহারী বাজপেয়ীর সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে ছিলেন। তাঁর সঙ্গে আমার ভাল সম্পর্ক। এরপরেই রাজনাথকে কটাক্ষ করে যশবন্ত সিনহা বলেন, বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী হওয়া সত্বেও রাজনাথ সিং একজন দুর্বল নেতা। এই নির্বাচনে জেতার কোনও যোগ্যতা নেই তাঁর।

মোদী সরকারের ব্যর্থতাকে তুলে ধরে যশবন্ত সিনহা বলেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে জনগণ থেকে আড়াল করে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। নোটবন্দি সব থেকে বড় দুর্নীতি। যেখানে ৩ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। সব কিছু জানা সত্বেও প্রশাসন একেবারে নীরব ছিল। প্রশাসন এবং দলের নেতারা এই দুর্নীতিতে যুক্ত ছিল। কেন্দ্রে নতুন সরকার গঠন হলে বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা উচিত এবং যারা যুক্ত তাদের শাস্তি পাওয়া উচিত। কেন্দ্রের জিএসটি প্রণয়নের সিদ্ধান্তকে কটাক্ষ করে যশবন্ত সিনহা বলেন, জিএসটি দেশের অর্থনীতিকে ধ্বংস করে ছেড়েছে। এতে করে বেকারত্বের পরিমাণ বেড়ে গিয়েছে। এমনকি নির্বাচন কমিশনও যে প্রধানমন্ত্রীর অঙ্গুলি হেলনে চলছে তাও দাবি করেছেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।

এদিন লখনউতে সমাজবাদী পার্টির প্রার্থী পুণম সিনহা হয়ে প্রচার করেন যশবন্ত সিনহা।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top