News Flash

  • Home
  • Uncategorized
  • গড়চিরৌলিতে মাওবাদী হামলায় শহিদ ১৬ জন পুলিশ কর্মী
Image

গড়চিরৌলিতে মাওবাদী হামলায় শহিদ ১৬ জন পুলিশ কর্মী

গড়চিরৌলি (মহারাষ্ট্র), ১ মে (হি.স.): ছত্তিশগড় সীমান্তবর্তী, মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলায় মাওবাদীদের উপদ্রব দিন দিন বেড়েই চলেছে| তাও আবার মহারাষ্ট্র দিবসের দিনই| বুধবার গড়চিরৌলি জেলায় সি-৬০ পুলিশ বাহিনীর গাড়িতে ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা| ভয়াবহ মাওবাদী হামলায় প্রাণ হারিয়েছেন সি-৬০ বাহিনীর ১৬ জন পুলিশ কর্মী| তাঁদের মধ্যে চালকও রয়েছেন| মহারাষ্ট্র পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইইডি বিস্ফোরণের সময় ওই গাড়িতে সি-৬০ বাহিনীর ২৩ জন পুলিশ কর্মী ছিলেন| তাঁদের মধ্যে চালক-সহ ১৬ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে| গড়চিরৌলিতে মাওবাদী হামলা প্রসঙ্গে মহারাষ্ট্রের মন্ত্রী সুধীর মুঙ্গাতিয়ার জানিয়েছেন, মাওবাদী হামলায় ১৬ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে| তাঁদের মধ্যে চালকও রয়েছে|

গড়চিরৌলিতে মাওবাদী হামলার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ| শোকবার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘গড়চিরৌলিতে আমাদের নিরাপত্তা বাহিনীর উপর ঘৃণ্য হামলাকে তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি| তাঁদের বলিদান আমরা কখনই ভুলব না| প্রিয়জনদের যাঁরা হারালেন তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা| এই ধরনের হিংসাত্মক হামলার চক্রান্তকারীদের বরদাস্ত করা হবে না|’ শোকবার্তায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ জানিয়েছেন, ‘মাওবাদীদের কাপুরুষোচিত হামলায় গড়চিরৌলি সি-৬০ বাহিনীর ১৬ জন জওয়ানের মৃত্যুতে ব্যথিত| শহিদদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা| ডিজিপি এবং গড়চিরৌলি এসপি-র সঙ্গে কথাবার্তা চলছে|’

এর আগে বুধবার ভোররাতেই গড়চিরৌলি জেলার কুরখেদা উপ-জেলায় সড়ক নির্মাণের সঙ্গে যুক্ত ২৭টিরও বেশি মেশিন এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয় মাওবাদীরা| মহারাষ্ট্র দিবসের দিনই মাওবাদী হামলায় আতঙ্ক ছড়াল মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলায়| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, ১৩৬ নম্বর জাতীয় সড়কের অন্তর্গত পুরাদা-ইয়েরকাড সেক্টরে সড়ক নির্মাণের জন্য দাদাপুর গ্রামের কাছে রাখা ছিল অমর ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের মেশিন এবং গাড়িগুলি| বুধবার ভোররাতে ২৭টিরও বেশি মেশিন ও গাড়িতে আগুন ধরিয়ে দেয় মাওবাদীরা|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top