News Flash

  • Home
  • Uncategorized
  • নরেন্দ্র মোদীর ভাষণ শুনলেই ঘামতে শুরু করেন ইমরান খান, দাবি যোগীর

নরেন্দ্র মোদীর ভাষণ শুনলেই ঘামতে শুরু করেন ইমরান খান, দাবি যোগীর

আম্বেদকর নগর, ১ মে (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শুনে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থেকেও ঘামতে থাকেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

জঙ্গিদমনে সেনাবাহিনীর সাফল্যের পেছনে যে প্রধানমন্ত্রীর দৃঢ় সঙ্কল্প রয়েছে সেই বিষয়ে আলোকপাত করে এদিন উত্তরপ্রদেশের আম্বেদকর নগরের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ভারতের যে কোনও প্রান্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ভাষণ দেন তখন ইসলামাবাদের শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে ঘামতে থাকেন ইমরান খান। পাকিস্তানে ঢুকে জঙ্গিদের ঘাঁটি না জানি কখন ভারতীয় সেনাবাহিনী গুড়িয়ে দেয় এই চিন্তা সব সময় করেন ইমরান খান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক সদিচ্ছার জন্যই এই বীরত্ব ও শক্তি দেখাতে পেরেছে ভারত।

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের প্রসঙ্গ তুলে ধরে যোগী আদিত্যনাথ বলেন, জনমুখী প্রকল্পগুলিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি পরিকাঠামোগত উন্নয়ন দ্রুত গতিতে হয়েছে গোটা দেশে। বিগত পাঁচ বছরে ১.৫ কোটি মানুষ নিজের বাড়ি পেয়েছে। চার কোটি পরিবার বিনামূল্যে বিদ্যুৎসংযোগ পেয়েছে। সাত কোটি গরিবদের বিনামূল্যে এলপিজি গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। এদিন প্রধানমন্ত্রীকে পাশে বসিয়েই বিপুল জনসমাগমের সামনে নিজের বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top