News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীকে জড়িয়ে কুৎসা, ধৃত সৈকত তিনদিনের পুলিশ রিমান্ডে
Image

মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীকে জড়িয়ে কুৎসা, ধৃত সৈকত তিনদিনের পুলিশ রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব ও তাঁর স্ত্রী নীতি দেবকে জড়িয়ে কুৎসা রটানোর দায়ে ধৃত সৈকত তলাপাত্রকে আদালত তিনদিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে৷ এদিকে, দুপুরে তাকে আদালতে নিয়ে আসা হলে প্রমিলা বাহিনী সৈকত তলাপাত্রকে লক্ষ্য করে ডিম ছুঁড়েন৷
প্রসঙ্গত, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীকে জড়িয়ে সোশাল মিডিয়া এবং কয়েকটি ডিজিটাল সংবাদ মাধ্যমে কুৎসা রটানো হয়েছিল৷ এই ঘটনায় আগরতলা পশ্চিম থানায় জনৈক অনুপম পাল ও অন্যান্য এবং সৈকত তালাপাত্রের বিরুদ্ধে মামলা হয়৷ পুলিশ সৈকত তলাপাত্রের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৮৪/ ৫০১/ ৫০৬/ ৫০৯/ ১২০(খ) এবং ভারতীয় আইটি অ্যাক্ট ৬৭ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে৷ রবিবার সন্ধ্যায় কলকাতা পালিয়ে যাওয়ার সময় মহারাজা বীরবিক্রম মানিক্য বিমানবন্দর থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে৷ এনসিসি থানার পুলিশ ও সদর এসডিপিওর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছিল৷


আজ তাকে আদালতে সোপর্দ করে পুলিশ৷ কোর্ট লকআপে নিয়ে যাওয়ার সময় আদালতে উপস্থিত প্রমিলা বাহিনী সৈকত তলাপাত্রকে লক্ষ্য করে ডিম ছুঁড়তে থাকেন ৷ মুখ্যমন্ত্রী এবং তাঁর স্ত্রীকে জড়িয়ে কুৎসা রটানোর জন্যই তাঁদের গণরোষের মুখে পড়ে সৈকত তলাপাত্র ৷ তবে আদালতে উপস্থিত পুলিশ সৈকতকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কোর্ট লকআপে নিয়ে যান ৷ প্রমিলা বাহিনীর বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় যেমন খুশি পোস্ট দেওয়া উচিত নয় ৷ বিশেষ সম্মানিত ব্যক্তি এবং তাঁদের পরিবারকে জড়িয়ে কুৎসা রটানো দণ্ডনীয় অপরাধ ৷ তাই সৈকত তলাপাত্রের বিরুদ্ধে গণরোষের সৃষ্টি হয়েছে, দাবি করেন মহিলারা ৷এদিকে, আজ মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে সৈকত তলাপাত্রকে তুলে পুলিশ ৷ পুলিশের পক্ষ থেকে আদালতে সৈকত তলাপাত্রকে পাঁচদিনের জন্য রিমান্ড চেয়েছিল ৷ কিন্তু মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top