News Flash

  • Home
  • Uncategorized
  • বিমানবন্দরে গ্রেপ্তার সৈকত , কৈলাসহরে পুলিশ কনস্টেবল
Image

বিমানবন্দরে গ্রেপ্তার সৈকত , কৈলাসহরে পুলিশ কনস্টেবল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীকে জড়িয়ে কুৎসা রটানোর জন্য এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ রবিবার এনসিসি থানার পুলিশ ও সদর এসডিপিও আগরতলায় মহারাজা বীর বিক্রম মাণিক্য বিমান বন্দর থেকে সৈকত তলাপাত্র নামে এক যুবককে গ্রেপ্তার করেছে৷
প্রসঙ্গত, নিজের ফেইসবুক একাউন্ট থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং তাঁর স্ত্রী নীতি দেবকে নিয়ে কুৎসা প্রচার করেছিল সৈকত৷ অনুপম পাল নামে এক যুবকও একইভাবে মুখ্যমন্ত্রী জড়িয়ে কুৎসা রটিয়েছে৷

এই ঘটনায় পশ্চিম আগরতলা থানায় উভয়ের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের হয়েছে৷
ত্রিপুরা পুলিশের সাইবার ক্রাইম শাখা মামলাটির তদন্ত হাতে নিয়ে অনুপম পাল এবং সৈকত তলাপাত্রের খোঁজ শুরু করে৷ রবিবার গোপন সূত্রে পুলিশে খবর আসে সৈকত তলাপাত্র আজ রাতে বিমানে রাজ্যের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে৷ সে মোতাবেক এনসিসি থানার পুলিশ এবং সদর এসডিপিও যৌথ অভিযানে বিমানে বোর্ডিংয়ের সময় তাকে আটক করে৷ পুলিশ সৈকত তলাপাত্রকে আটক করে পশ্চিম আগরতলা থানার হাতে তুলে দিয়েছে৷ আগামীকাল তাকে আদালতে সোপর্দ করবে পুলিশ৷ জানা গেছে, সৈকত তলাপাত্র পেশায় শিক্ষক৷ সরকারী সুকলে তিনি শিক্ষকতার চাকুরী করেন৷
এদিকে জামাল হুসেন নামে এক পুলিশ কনস্টেবলকে পুলিশ এদিন গ্রেপ্তার করেছে কৈলাসহরে৷ তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীকে নিয়ে কুৎসা প্রচারের অভিযোগ রয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top