News Flash

  • Home
  • Uncategorized
  • সোমবার মহকুমাভিত্তিক আন্দোলনের ঘোষণা বামেদের
Image

সোমবার মহকুমাভিত্তিক আন্দোলনের ঘোষণা বামেদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ ত্রিপুরা পশ্চিম আসনে পুনর্ভোটের দাবিতে কংগ্রেস প্রদর্শিত পথেই হাঁটছে বামফ্রন্ট৷ নির্বাচন কমিশন পশ্চিম আসনে পুনভর্োট ঘোষণা না করলে আগামী সোমবার এই সংসদীয় ক্ষেত্রের অন্তর্গত মহকুমাভিত্তিক মিছিল ও সভার ডাক দিয়েছে বামফ্রন্ট৷ শনিবার আগরতলায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেছেন ত্রিপুরা বামফ্রন্ট কমিটির আহ্বায়ক বিজন ধর৷ তাঁর কথায়, মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে আজ পুনরায় পুনর্ভোটের দাবিতে ডেপুটশন প্রদান করেছেন৷ কারণ, ভোট হয়েছে ১৬ দিন অতিক্রান্ত৷ তবুও পুনর্ভোট গ্রহণে বিলম্ব কেন হচ্ছে তার কারণ খুঁজে পাচ্ছেন না তাঁরা৷

বিজনবাবুর কথায়, আজ ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে পুনর্ভোট বিলম্বের কারণ জানতে চেয়েছি৷ পদ্ধতিগত কারণে বিলম্ব হচ্ছে বলে তিনি জানিয়েছেন৷ বামফ্রন্ট নেতৃবৃন্দের কাছে সিইও জানিয়েছেন, পুনর্ভোটের সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার কেবলমাত্র নির্বাচন কমিশনের রয়েছে৷

বিজন ধর বলেন, পশ্চিম আসনে পুনর্ভোটের দাবিতে আবারও মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে যুক্তি তুলে ধরা হয়েছে৷ তিনি বলেন, ভোট শেষে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে কমিশন তা জোর গলায় বলতে পারেনি৷ তাছাড়া, পশ্চিম আসনে ভোটে আইন-শৃঙ্খলাজনিত অবনতির জন্যই পূর্ব আসনে ভোট পিছিয়ে দিয়েছিল কমিশন৷ শুধু তা-ই নয়, বিভিন্ন বুথের ভিডিও ফুটেজ দেখে পশ্চিম আসনে রিটার্নিং অফিসার রিপোর্ট দিয়েছেন ভোটে গণ্ডগোল হয়েছে৷ ফলে, পুনরায় ভোট গ্রহণের যথেষ্ট কারণ রয়েছে, দাবি করেন বিজন ধর৷

তাঁর বক্তব্য, নিরাপত্তার প্রশ্ণেই ডিআইজি আইন-শৃঙ্খলা রাজীব সিংকে সরিয়েছে কমিশন৷ তাছাড়া, বিশেষ পর্যবেক্ষক-সহ একাধিক পর্যবেক্ষক পূর্ব আসনের ভোটে নিযুক্ত করেছিল কমিশন৷ ফলে, পশ্চিম আসনে পুনরায় ভোট দেওয়ার জন্য আর প্রমাণের প্রয়োজন রয়েছে বলে মনে হয় না৷ তাই, পুনর্ভোটের দাবিতে আগামী সোমবার পশ্চিম সংসদীয় ক্ষেত্রে মহকুমাভিত্তিক মিছিল ও সভার সিদ্ধান্ত নিয়েছে বামফ্রন্ট, জানান তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top