News Flash

  • Home
  • Uncategorized
  • দুই নাবালিকা ধর্ষিতা পৃথক স্থানে, ধৃত এক
Image

দুই নাবালিকা ধর্ষিতা পৃথক স্থানে, ধৃত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল৷৷ রাজ্যে নারী সংক্রান্ত অপরাধের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে৷ পৃথক স্থানে দুই নাবালিকা ধর্ষিতা হয়েছে৷ দুটি ঘটনারই থানায় মামলা দায়ের করা হয়েছে৷ তবে একটি ঘটনায় পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে৷ অপরস্থানে অন্যজন পালিয়ে গা ঢাকা দিয়েছে৷

সংবাদে প্রকাশ, রাজধানী আগরতলা শহরের মেলারমাঠে এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ছাত্রীকে ধর্ষণের এই ব্যাপারে পশ্চিম আগরতলা মহিলা থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে৷ অভিযুক্ত শিক্ষকের নাম পার্থ সামস্ত৷ থানায় রুজু করা মামলার নম্বর ২৫/১৯৷ এই মামলা হওয়ার পরপরই অভিযুক্ত পার্থ সামন্ত পালিয়ে গা ঢাকা দিয়েছে বলে জানা গিয়েছে৷

অন্যদিকে, বীরগঞ্জ থানাায় আরও একটি ধর্ষণের মামলা রুজু করা হয়েছে৷ মামলায় অভিযুক্ত ব্যক্তির নাম মান্নান মিয়া৷ তার বিরুদ্ধে অভিযোগ সে এলাকারই এক নাবালিকাকে ধর্ষণ করেছে৷ পুলিশ মামলা নিয়ে অভিযুক্ত মান্নান মিয়াকে গ্রেপ্তার করেছে৷ এলাকার লোকজন তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top