News Flash

  • Home
  • Uncategorized
  • বিরোধীদের মধ্যে বহু ভালো বন্ধু আছে, নিজে পছন্দ করে কুর্তা ও মিষ্টি পাঠান মমতা দিদি : প্রধানমন্ত্রী
Image

বিরোধীদের মধ্যে বহু ভালো বন্ধু আছে, নিজে পছন্দ করে কুর্তা ও মিষ্টি পাঠান মমতা দিদি : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.): ভোটের আবহে উত্তপ্ত বাক্য-বিনিময় অব্যাহত| কখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমণ করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| কখনও আবার মমতাকে ‘স্পিডব্রেকার’ দিদি বলে তীব্র সমালোচনা করছেন প্রধানমন্ত্রী| এই উত্তপ্ত বাকযুদ্ধের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধীদের মধ্যে অন্যতম ‘ভালো বন্ধু’ বলে আখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| তবে শুধু মমতা নন, বিরোধীদের মধ্যে অনেক ভালো বন্ধু আছে প্রধানমন্ত্রীর| তাঁদের মধ্যে একজন হলেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদও| অন্যদের সম্পর্কে বিশেষ উল্লেখ না করলেও মমতা ‘দিদি’-র ভূয়শী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন,পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর জন্য মিষ্টি পাঠান, নিজে ব্যক্তিগতভাবে কুর্তা পছন্দ করে পাঠান|

৭ লোক কল্যাণ মার্গ, প্রধানমন্ত্রীর বাসভবনে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে একান্ত আলাপচারিতায় নিজের মনের সমস্ত কথা খুলে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| অক্ষয় কুমারের প্রশ্ন ছিল, ‘বিরোধীদের মধ্যে আপনার কোনও বন্ধু আছে?’ প্রধানমন্ত্রী বলেন,বিরোধীদের মধ্যে ভালো বন্ধু অনেক আছে| কিন্তু, সর্বাগ্রে মমতার নামই উঠে এসেছে প্রধানমন্ত্রীর মুখে| মমতা ছাড়াও কংগ্রেস নেতা গুলাম নবি আজাদকেও ভালো বন্ধু আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী| অক্ষয় কুমারের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘আপনারা শুনলে আশ্চর্য হবেন| নির্বাচনী মরশুমে এটা বলা আমার উচিত নয়| তবে, প্রতি বছর আমার জন্য উপহার পাঠান মমতা দিদি| তিনি এখনও প্রতি বছর আমাকে কুর্তা পাঠান, তাও আবার নিজে পছন্দ করে|’ প্রধানমন্ত্রী আরও বলেছেন, প্রতি বছর আমাকে নতুন ধরনের মিষ্টি পাঠাতেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা| একবার সেটা দেখেছিলেন মমতা দিদি| তারপর থেকে তিনি প্রতি বছর আমাকে মিষ্টি পাঠাতে শুরু করেন|

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে একান্ত আলাপতারিতায় প্রধানমন্ত্রী এটাও জানিয়েছেন যে, রামকৃষ্ণ মিশনের ভাবধারায় অনুপ্রাণিত হয়েছিলেন তিনি| প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে তিনি কখনও ভাবেননি| কিন্তু, ভাগ্যের চাকা অন্য মোড় নিয়ে নেয়| এছাড়াও আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বন্ধুত্ব নিয়েও অক্ষয় কুমারকে জানিয়েছেন প্রধানমন্ত্রী|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top