News Flash

  • Home
  • Uncategorized
  • ধলাই জেলার পাহাড়ি জনপদে জ্বরের প্রকোপ
Image

ধলাই জেলার পাহাড়ি জনপদে জ্বরের প্রকোপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত উপজাতি এলাকা কল্যাণসিং স্বশাসিত জেলা পরিষদ (এডিসি ভিলেজ) এলাকার রাজধনপাড়ায় গণহারে জ্বরে আক্রান্ত নানা বয়সি মানুষ৷ এলাকার ৫২টি পরিবারের শতাধিক লোক জ্বরে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় নিজের নিজের বাড়িতে কাতরাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ জানা গেছে, আক্রান্তদের মধ্যে সিংহভাগই শিশু৷


স্থানীয় মানুষের অভিযোগ, তারা স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন না৷ এলাকার হাতিমাথা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক দেবাশিস দেববর্মা এবং এমপিডব্লিউ ইন্দ্রজিৎ চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকার পীড়িত মানুষ৷ তাঁদের অভিযোগ, প্রায় ১০ দিন ধরে এলাকায় জ্বরের প্রকোপ দেখা দিলেও কোনও খোঁজখবর নিচ্ছেন না এমপিডব্লউ৷ হাসপাতালে গেলেও তেমন পরিষেবা পাচ্ছেন না তাঁরা৷


এই বিষয়ে জাতীয় স্বাস্থ্য অভিযানের ত্রিপুরা রাজ্য মিশনের পতঙ্গবাহিত রোগ নিরাময় শাখার প্রধান ডা. বনসারী দাসকে হিন্দুস্থান সমাচার-এর তরফে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, কয়েকদিন আগে ওই এলাকায় স্বাস্থ্য শিবির করা হয়েছে৷ তখন এলাকারবাসিন্দাদের রক্তের নমুনা পরীক্ষা করা হয়৷ কারও রক্তে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া যায়নি৷ এখন ভাইরাল জ্বরের প্রকোপ চলছে রাজ্য জুড়ে৷ আক্রান্ত এলাকায় বিশেষ শিবিরের আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ডা. দাস৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top