News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে বিরোধীদের ভোট না দিতে পোস্টার সেঁটে হুলিয়া
Image

কৈলাসহরে বিরোধীদের ভোট না দিতে পোস্টার সেঁটে হুলিয়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে ভোট গ্রহণের প্রাক্কালে উনকোটি জেলার কৈলাসহরের ডলুগাঁওয়ে বিরোধী দল সিপিএমের নেতা ও কর্মীদের ভোটে অংশ গ্রহণ না করার জন্য বাড়ির গেইট ও দোকানে পোস্টার সেঁটে হুমকি দেওয়া হয়েছে৷ অভিযোগের তীর শাসকদল বিজেপির দিকে৷

শাসকদল বিজেপির পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ধাচেই পূর্ব ত্রিপুরা আসনেও ভোট পর্ব সম্পন্ন করতে চাইছে৷ বিরোধী দলের ভোটাররা যাতে ভোটে অংশ নিতে না পারেন সে জন্য নানা কায়দায় ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া  হচ্ছে৷ গতরাতে কৈলাসহরের ডলুগাঁও বাজারের বিপুল সিনহার দোকানে এবং বাজারের পার্শ্ববর্তী নীলকান্ত সিনহার বাড়ির গেইটে হুমকি প্রদর্শন করে পোস্টার গেঁটেছে দুর্বৃত্তরা৷ নীলকান্ত সিনহা সিপিআইএম কৈলাসহর হাওর লোকাল কমিটির সম্পাদক এবং ব্যবসায়ী বিপুল সিনহাও সিপিআইএম কর্মী৷ শনিবার সকালে বিষয়টি চাউর হতেই তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ বিষয়টি কৈলাসহর থানার পুলিশকে জানানো হয়৷ পুলিশ এসে পোস্টার গুলি খুলে নিয়ে গেছে৷ ঘঠনা সম্পর্কে বিপুল সিনহা জানান, তার দোকানে যে পোস্টারটি গাঁটা হয়েছে তাতে লিখা রয়েছে পোলিং এজেন্ট হওয়ার চেষ্টা করলে তার দোকান পুড়িয়ে দেওয়া হবে৷ নীলকান্ত সিনহা জানান, তার বাড়ির গেইটে লাগানো পাস্টার লিখা রয়েছে তেইশ এপ্রিল পর্যন্ত তাকে ডলুগাঁও এলাকায় দেখা না যায়৷ দেখা গেলে দেখে নেওয়া হবে বলে হুমকিও দেওয়া হয়েছে৷

ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এ ধরনের ঘটনা সংগঠিত করার মধ্য দিয়ে কার্যত বিরোধীদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন হুমকি প্রদর্শন করা হচ্ছে৷ ঘঠনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ সিপিআইএম ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে৷ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছে দল৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top