News Flash

  • Home
  • Uncategorized
  • আইনজীবীদের উৎকর্ষতা বৃদ্ধির মাধ্যমে রাজ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে : অ্যাডভোকেট জেনারেল
Image

আইনজীবীদের উৎকর্ষতা বৃদ্ধির মাধ্যমে রাজ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে : অ্যাডভোকেট জেনারেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ দুঃস্থ আইনজীবীদের সহায়তায় কেন্দ্রীয় আইন অনুসারে সমৃদ্ধি তহবিল গঠন করা হবে৷ ত্রিপুরা হাইকোর্ট বার কাউন্সিলের তরফেও এই দাবি উঠেছে৷ রবিবার আগরতলায় সাংবাদিকদের এ-কথা জানান ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক৷ তাঁর কথায়, আইনজীবীদের সাহায্য প্রদান এবং তাঁদের উৎকর্ষতা বৃদ্ধির মাধ্যমে ত্রিপুরায় ন্যায় বিচার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে৷ কারণ, একজন নাগরিকও যেন আইনের সুবিচার থেকে বঞ্চিত না হন আমাদের সেই লক্ষ্য রয়েছে৷


রবিবার ত্রিপুরা হাইকোর্ট বার কাউন্সিলের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে৷ ওই সভায় রাজ্যের সমস্ত বার অ্যাসোসিয়েশনের পদাধিকারীরা উপস্থিত ছিলেন৷ এ-বিষয়ে ত্রিপুরা হাইকোর্ট বার কাউন্সিলের চেয়ারম্যান প্রদ্যুৎ ধর জানিয়েছেন, আজ সকাল ১১টা থেকে সমস্ত বার অ্যাসোশিয়েশনের পদাধিকারীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ তাঁদের কাছ থেকে বিভিন্ন সমস্যা সম্পর্কে আমরা অবগত হয়েছি৷ তাছাড়া, আইনি পেশা নিয়ে নানা মতামত তাঁদের কাছ থেকে সংগ্রহ করেছি৷ বৈঠকে স্থির হয়েছে, আইনজীবীদের জন্য বিশেষ তহবিল গঠন করা খুবই জরুরি৷ সে-বিষয়ে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে৷
তিনি আরও জানান, ত্রিপুরা বার কাউন্সিলের নতুন লগো এবং ওয়েবসাইট তৈরির বিষয়ে আজকের বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে৷ খুব শীঘ্রই বার কাউন্সিলের নতুন লগো আত্মপ্রকাশ করবে৷ পাশাপাশি, ওয়েবসাইট শুরু হবে৷
এদিকে, বার কাউন্সিলের সদস্য বিভানন্দ মজুমদার জানিয়েছেন, অতীতে ত্রিপুরায় হাইকোর্টের গুয়াহাটি বেঞ্চ ছিল৷ ফলে, ওই সময় যারা গুয়াহাটি বেঞ্চের অন্তর্ভুক্ত ছিলেন এমন অনেক আইনজীবীদের ট্রান্সফার সার্টিফিকেট এখনো আসেনি৷ এখন ত্রিপুরায় নিজস্ব হাইকোর্ট শুরু হয়েছে৷ ফলে, ট্রান্সফার সার্টিফিকেটের অভাবে ওই আইনজীবীদের প্র্যাকটিসিং সার্টিফিকেট দেওয়া যাচ্ছে না৷ এই সমস্যা নিয়ে আজ বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে৷ তাতে স্থির হয়েছে ত্রিপুরা হাইকোর্ট বার কাউন্সিল এই সমস্যা সমাধানে তদ্বির করবে৷
এই বৈঠক নিয়ে ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক জানান, আজ কাউন্সিলের বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে৷ তাতে প্রয়োজনীয় কিছু বিষয় রাজ্য সরকারের দৃষ্টিতে নেওয়া হবে৷ তাঁর কথায়, রাজ্যে খুব শীঘ্রই দুঃস্থ আইনজীবীদের জন্য আইনজীবী সমৃদ্ধি তহবিল গঠন করা হবে৷ কেন্দ্রীয় আইন ২০০৮ মোতাবেক এই তহবিল গঠন করা হবে৷ এই তহবিল গঠনের বিষয়ে অ্যাডভোকেট জেনারেলের যুক্তি, বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে আইনজীবীদের বিরাট ভূমিকা রয়েছে৷ তাই, আইনজীবীদের গুণগত মান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে৷ আইনি শিক্ষার মাধ্যমে তাঁদের উৎকর্ষতা বৃদ্ধি করা হবে৷ শুধু তাই নয়, আদালতের কর্মপদ্ধতি এবং দুর্নীতি সংক্রান্ত অভিযোগের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে৷ তাঁর মতে, একজনও বিচারপ্রার্থী ন্যায়-বিচার থেকে বঞ্চিত হোক তা আমরা চাই না৷ ত্রিপুরায় বিচার ব্যবস্থা তখনই সার্থক রূপ নেবে যখন সকলের সাথে ন্যায় হবে৷ সেই দিশায় ত্রিপুরা হাইকোর্ট বার কাউন্সিল এগিয়ে চলেছে বলে আমার বিশ্বাস, বলেন অ্যাডভোকেট জেনারেল৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top