News Flash

  • Home
  • Uncategorized
  • হনুমান জয়ন্তী : দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর
Image

হনুমান জয়ন্তী : দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি ও কলকাতা, ১৯ এপ্রিল (হি.স.): ভগবান শ্রীরামচন্দ্রের একনিষ্ঠ সেবক হনুমান| বাংলা ৫ বৈশাখ ১৪২৬ সন, শুক্রবার, ইংরাজি ১৯ এপ্রিল ২০১৯, এই বছর হনুমানিজির আবির্ভাব তিথি| এই দিনটিকে হনুমান জয়ন্তী বলা হয়| হনুমান জয়ন্তী উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| শুক্রবার সকালে মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘হনুমান জয়ন্তীর শুভকামনা| পুবনপুত্রের জীবন, তাঁর সমর্পণ, তাঁর ভক্তি এবং দৃঢ় সংকল্প আমাদের মন্দের বিরুদ্ধে লড়াই করার অনুপ্রেরণা যোগায়|’ শুভেচ্ছা বার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘সকলকে জানাই হনুমানজয়ন্তী-র শুভেচ্ছা|’

হনুমান ছিলেন রুদ্র অবতার| হনুমানের পিতার নাম ছিল কেশরী, মায়ের নাম ছিল অঞ্জনা| হনুমানের পালক পিতা ছিলেন পবন দেবতা| ছোটবেলা থেকেই অতি চঞ্চল ছিলেন হনুমানজি| পুরান অনুসারে একদা তিনি সূর্য দেবতাকে ফল হিসেবে গ্রাস করে ফেলেন| এতে ক্ষিপ্ত হয়ে ইন্দ্র দেবতা হনুমানকে বজ্রাঘাত করে সূর্য উদ্ধার করেন|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top