News Flash

  • Home
  • Uncategorized
  • পুনঃ ভোটের দাবিতে বামফ্রন্টের গণ-অবস্থান আগরতলা ও দিল্লিতে
Image

পুনঃ ভোটের দাবিতে বামফ্রন্টের গণ-অবস্থান আগরতলা ও দিল্লিতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ৪৬৪টি ভোটগ্রহণ কেন্দ্রে পুনরায় ভোটের দাবিতে গণ-অবস্থান কর্মসূচি পালন করেছে ত্রিপুরা রাজ্য বামফ্রন্ট৷ আজ এই গণ-অবস্থান কর্মসূচি পালন করেছেন তাঁরা৷

বামফ্রন্টের অভিযোগ, গত ১১ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রথম দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়৷ ওইদিন সাধারণ ভোটারদের ভোট দিতে দেয়নি শাসক দলের মদতপুষ্ট দুষৃকতীরা৷ ব্যাপকহারে রিগিং ও ছাপ্পা ভোট দিয়েছে সমাজদ্রোহীরা৷ প্রমাণ নষ্ট করতে ভেঙে ফেলেছে সিসিটিভি৷ সবচেয়ে বেশি সন্ত্রাস হয়েছে ৪৬৪টি বুথে৷ ওই বুথগুলিতে আবার ভোট করানোর দাবিতে মঙ্গলবার গণ-অবস্থান কর্মসূচি পালন করে ত্রিপুরা রাজ্য বামফ্রন্ট৷

রাজধানীর ওরিয়েন্ট এলাকায় আয়োজিত এই গণ-অবস্থানে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম-এর পলিটব্যুরো সদস্য মানিক সরকার, বামফ্রন্টের চেয়ারম্যান বিজন ধর, সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাস প্রমুখ৷

গণ-অবস্থানে বক্তব্য পেশ করতে গিয়ে মানিক সরকার-সহ উপস্থিত নেতারা গত ১১ এপ্রিল ভোটকে প্রহসনে পরিণত করা হয়েছে অভিযোগ করেন৷ সেই সঙ্গে তাঁরা পশ্চিম আসনের ৪৬৪টি বুথে আবার ভোট করানোর দাবি জানান৷ আগরতলার পাশাপাশি এই দাবিতে দিল্লিতেও সিপিআইএম গণ-অবস্থান কর্মসূচি পালন করে৷ দিল্লিতে নেতৃত্ব দিয়েছেন সিপিআইএম দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top