News Flash

  • Home
  • Uncategorized
  • পোস্টারের সাথে মোরগের ছিন্ন মস্তক ঘিরে খোয়াইয়ে আতঙ্ক
Image

পোস্টারের সাথে মোরগের ছিন্ন মস্তক ঘিরে খোয়াইয়ে আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোটের আগে অভিনব কায়দায় ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে খোয়াই জেলার জাম্বুরা গ্রামে৷ সোমবার রাতে সংশ্লিষ্ট এলাকার বেশ কয়েকজন গৃহস্থের বাড়ির দরজা এবং গেটে পোস্টার লাগানো হয়েছে৷ পোস্টারের সঙ্গে লাগানো রয়েছে একটি করে মুরগির কাটা মাথা৷ পোস্টারে লেখা রয়েছে, ১৮ এপ্রিল ভোট দিতে গেলে তোমাদের অবস্থাও এ-রকম হবে – ইতি ডেথ৷

মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে গৃহস্থরা এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন৷ তারা পৃথক পৃথকভাবে পুলিশে খবর দেন৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত করে পোস্টারগুলি খুলে থানায় নিয়ে গেছে৷ কে বা কারা এ ধরনের পোস্টার লাগিয়েছে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি৷
কাটা মুরগি বাড়ির গেটে ও দরজায় ঝুলিয়ে দিয়ে দুষৃকতীরা কী বোঝাতে চাইছে? ভোট দিলে সত্যিই কি ভোটারদের গলা কাটা হবে? এমন আশঙ্কায় আতঙ্ক ছড়িয়েছে জাম্বুরা গ্রামে৷ স্থানীয়রা এলাকায় পুলিশ টহলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন৷

এদিকে, এই ঘটনায় রাজনৈতিক দলগুলি অভিযোগ, পাল্টা অভিযোগে সোচ্চার হয়েছে৷ বিজেপি, কংগ্রেস, সিপিএম ও আইপিএফটি একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে৷ বিজেপির দাবি, শাসকদলকে কালিমালিপ্ত করার জন্যই বিরোধীরা এই পন্থা অবলম্বন করেছে৷ এদিকে, কংগ্রেস ও সিপিএম একই সুরে বিজেপির বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছে৷ তাঁরা আইপিএফটিকেও সন্দেহের উর্দ্ধে রাখছে না৷ কিন্তু, আইপিএফটি এই অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিয়েছে৷ বিরোধীরাই এ ধরনের জঘন্য কাজ করেছে বলে দাবি আইপিএফটির৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top