News Flash

  • Home
  • Uncategorized
  • গাছের নিচে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু
Image

গাছের নিচে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৬ এপ্রিল৷৷ গাছ কাটতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির৷ ঘটনাটি ঘটে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পূর্ব পিলাকে৷ মৃত ব্যক্তির নাম বাদল মুহুরি(৩৯)৷ মঙ্গলবার সকালে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পূর্ব পিলাকের বাসিন্দা বাদল মুহুরি উনার কিছু বন্ধু বান্ধব মিলে জোলাইবাড়ি শালবাগান এলাকায় গাছ কাটতে আসেন৷ গাছটি কাটার পর গাছটি অপর একটি গাছে আটকে পড়ে৷ এমন সময় কাটা গাছটি আচমকা বাদল মুহুরির গায়ের উপর পরে৷ সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় বলে চিকিৎসক জানিয়েছেন৷ বাদল মুহুরির এই মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ মৃতদেহ জোলাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মর্গে রেখেছে৷ ময়না তদন্তের পর পুলিশ মৃতদেহ পরিবারের হাতে তুলে দেবে৷ এদিকে বাদল মুহুরির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top