News Flash

  • Home
  • Uncategorized
  • প্যারোলে মুক্তির বিষয়টি খালেদা ও তাঁর পরিবারের সিদ্ধান্তের ব্যাপার, বললেন ফখরুল
Image

প্যারোলে মুক্তির বিষয়টি খালেদা ও তাঁর পরিবারের সিদ্ধান্তের ব্যাপার, বললেন ফখরুল

ঢাকা, ১৫ এপ্রিল(হি.স.): সম্প্রতি রাজনীতিতে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির বলেছেন, প্যারোলে মুক্তির বিষয়টি একান্তই খালেদা জিয়া এবং তার পরিবারের সিদ্ধান্তের বিষয়। এটা দলের কোনও বিষয় নয়। আজ দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে তিনি এই মন্তব্য করেন। জাতীয়তাবাদী ওলামা দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে মির্জা ফখরুল ইসলাম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্যারোল আমাদের দলের বিষয় নয়, খালেদা জিয়া অসুস্থ, প্রথমত এটা তাঁর একটা বিষয়। দ্বিতীয়ত তাঁর পরিবারের বিষয়। তিনি বলেন, আমাদের গণতান্ত্রিক আন্দোলন চলমান রয়েছে। গণতন্ত্রকে পুনরুদ্ধার এবং দেশনেত্রীকে মুক্ত করতে আমরা আজকে শপথ নিয়েছি আমাদের আন্দোলন বেগবান করব। গতকাল বাংলা নববর্ষে তিনিসহ দলের তিনজন নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও জানান তিনি।বিএনপি মহাসচিব বলেন, অনেকদিন পর গতকাল বাংলা নববর্ষে প্রচলিত নিয়ম অনুযায়ী সীমিত পরিসরে আমরা তিনজন দেখা করার অনুমতি পাই, দেখা করি। এই সময় মূলত চেয়ারপার্সনের স্বাস্থ্য, চিকিৎসা ও তাঁর মামলার আইনগত দিকগুলো নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, দেশনেত্রী দলের খোঁজখবর নিয়েছেন, দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে ও জাতীয় ঐক্য অটুট রাখতে বলেছেন এবং দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

সংসদে যাওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়নি জানিয়ে ফখরুল আরও বলেন, এটাকে তো আমরা নির্বাচন বলছি না, আমরা তাই ফলাফল প্রত্যাখ্যান করেছি। সাংবাদিকরা ‘শোনা যাচ্ছে খালেদা জিয়ার মুক্তির বিনিময়ে বিএনপি সংসদে যাবে’- এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিএনপি মহাসচিব বলেন, এইরকম কোনও তথ্য আমাদের কাছে নেই।বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন কর্মসূচি দেওয়া হচ্ছে না, তৃণমূল নেতাকর্মীরা এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করছেন- বিষয়টি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে ফখরুল বলেন, ব্যাপারটা হচ্ছে আন্দোলনের বিভিন্ন ধাপ থাকে, কৌশল থাকে, আন্দোলন বলতে শুধু হরতাল জ্বালাও-পোড়াও বোঝায় না। আমি এই বিষয়টার সঙ্গে একমত হতে পারি না। আমরা আন্দোলন বলতে বুঝি জনগণকে সঙ্গে নিয়ে সোচ্চার হওয়া। সেটাকে আমরা আন্দোলন বলছি। তারজন্য আমরা কাজ করছি। তার জন্য প্রস্তুতি নিচ্ছি। দেশনেত্রীকে এবং গণতন্ত্রকে মুক্ত করতে আমরা সক্ষম হব।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top