News Flash

  • Home
  • Uncategorized
  • রোগী পরিষেবা বন্ধ করার পরিস্থিতি সরকার মেনে নেবে না, চিকিৎসকদের নিরাপত্তার পূর্ণ ব্যবস্থা নেওয়া হচ্ছে : মুখ্যমন্ত্রী
Image

রোগী পরিষেবা বন্ধ করার পরিস্থিতি সরকার মেনে নেবে না, চিকিৎসকদের নিরাপত্তার পূর্ণ ব্যবস্থা নেওয়া হচ্ছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল ৷৷ চিকিৎসককে মারধোরের ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে৷ একই সাথে রোগী পরিষেবা বন্ধ করার পরিস্থিতিও রাজ্য সরকার মেনে নেবেনা৷ শুক্রবার সংবাদিক সম্মেলনে একথা সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, চিকিৎসকদের সমস্ত দায়িত্ব বহন করছে রাজ্য সরকার, তেমনি রোগীর পরিষেবা দেওয়াও রাজ্য সরকারই দায়িত্ব৷ এক্ষেত্রে কোনও ভাবেই আপোষ করা হবে না৷

শুক্রবার সরকারী বাসভবনে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

এদিন মুখ্যমন্ত্রী বলেন, আইজিএমের চিকিৎসকে মারধোরে ঘটনাকে কোনও ভাবেই বরদাস্ত করা হবে না৷ তিনি এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসককে মারধোরে ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তারা হলেন খোকন দাস, সুমন দাস, অর্জুন দাস, বিকাশ দাস এবং প্রদীপ চন্দ্র দাস৷ নিম্ন আদালত তাদের অন্তবর্তী জামিন মঞ্জুর করেছে৷ তাই এডভোকেট জেনারেল এবং রাজ্য পুলিশের মহানির্দেশককে জেলা আদালতের জামিনের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন জানাতে নির্দেশ দেওয়া হয়েছে৷

তিনি সাফ জানান, চিকিৎসকদের সাথে কোন অন্যায় হোক তা রাজ্য সরকার মেনে নেবে না৷ অন্যদিকে, রোগী পরিষেবা বন্ধের পরিস্থিতিও বরদাস্ত করা হবে না৷ তাঁর কথায়, চিকিৎসকদের দাবি রাজ্য সরকার পূরণ করবে৷ কিন্তু, কোনও রোগীর চিকিৎসা যাতে ত্রুটি না হয় তা চিকিৎসকদের সুনিশ্চিত করতে হবে৷ এক্ষেত্রে রাজ্য সরকারের তরফে করণীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে৷ তিনি আশ্বাস দেন, চিকিৎসকদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে৷ জিবি এবং আইজিএম হাসপাতালে পুলিশ পিকেট বসানো হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top