News Flash

  • Home
  • Uncategorized
  • রাজীব কুমারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট

রাজীব কুমারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা, ৮ এপ্রিল (হি.স) : কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে কেন গ্রেফতার করা হবে না তা জানতে চেয়ে তাকেই নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। সারদা কাণ্ডে রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আর্জি জানিয়ে দেশের শীর্ষ আদালতে দ্বারস্থ হয় সিবিআই। রাজীব কুমারকে গ্রেফতার করার অনুমতি চেয়ে সিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে নোটিশ দিল দেশের সর্বোচ্চ আদালত। এ মামলার পরবর্তী শুনানি আগামী ১৫ এপ্রিল। আজ সোমবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈ,বিচারপতি দীপক গুপ্ত এবং বিচারপতি সঞ্জীব খন্নার ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি হয়।

সুপ্রিম কোর্ট এই মামলায় ৭ দিনের মধ্যে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের জবাব তলব করেছে। এদিন রাজীব কুমারের গ্রেফতারির নিষেধাজ্ঞা প্রত্যাহারের আর্জি জানায় সিবিআই। সেই প্রসঙ্গে এদিন শুনানি চলাকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ মন্তব্য করেন, ‘প্রয়োজনে গ্রেফতারির নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি হবে’। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার এবং বর্তমানে এডিজি ,সিআইডি, রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরা করার জন্য আগেই সুপ্রিম কোর্টের কাছে অনুমতি চেয়েছিল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অভিযোগ ছিল, যতবারই রাজীব কুমারের সঙ্গে তদন্তকারী অফিসাররা কথা বলেছেন, কোনওবারই তিনি সত্যি কথা বলেননি। বরং প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। তাঁর কথায় তদন্তকারীদের সন্দেহ হয় যে তিনি কাউকে আড়াল করতে চাইছেন।

চিটফান্ড মামলায় এর আগের শুনানিতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে ডিভিশন বেঞ্চের সামনে একটি স্টেটাস রিপোর্ট পেশ করেছিল সিবিআই। যা পড়ে তখন প্রধান বিচারপতি বলেছিলেন, রাজীব কুমার সম্পর্কে আপনারা যে অভিযোগ করেছেন, তা তো খুবই গুরুতর। এরপর তো আর চোখ বুজে থাকা যায় না। তার পরেই আদালত জানিয়েছিল, সিবিআই স্টেটাস রিপোর্টের মাধ্যমে যা চেয়েছে তা যেন হলফনামা আকারে আদালতে পেশ করে। তার পর তা দেখে রাজ্য এক সপ্তাহের মধ্যে তাদের হলফনামা পেশ করবে।

সারদা মামলার নথি নষ্ট করার অভিযোগ উঠেছিল রাজীব কুমারের বিরুদ্ধে। গত ৩ ফেব্রুয়ারি এই নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রাজীব কুমারের লাউডন স্ট্রিটের বাড়িতে যান সিবিআই অফিসাররা। কিন্তু সেখানে তাঁদের বাধা দেয় রাজ্য পুলিশ। তাঁদের হেনস্থা করার অভিযোগ ওঠে কলকাতা পুলিশের বিরুদ্ধে। এমনকী সেদিন সন্ধ্যায় রাজীব কুমারের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। এরপর প্রতিবাদ জানাতে ধর্মতলায় পদস্থ আইপিএস অফিসারদের নিয়ে ধর্ণায় বসেন তিনি।

সেই সময় সুপ্রিম কোর্ট অবশ্য জানায় সিবিআইয়ের সামনে অবশ্যই হাজিরা দিতে হবে রাজীব কুমারকে। কিন্তু তাঁকে গ্রেফতার করা যাবে না। তারপর টানা ৫ দিন ধরে শিলংয়ে রাজীব কুমারকে জেরা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। গত সপ্তাহের শেষে এ মামলা নতুন মোড় নেয়। রাজীব কুমারকে গ্রেফতার করতে চেয়ে সুপ্রিম কোর্টে যায় সিবিআই। রাজীবকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আর্জি জানায় সিবিআই। এর আগে গত ২৬ মার্চ সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ করে সিবিআই। কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জানিয়ে আদালতে রিপোর্ট পেশ করে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টের প্রেক্ষিতে ১০ দিনের মধ্যে জবাব দিতে হবে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে। সেদিন এমনই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেদিন মুখবন্ধ খামে আদালতে রিপোর্ট পেশ করে সিবিআই। সারদা মামলায় রাজীব কুমারের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ করে আসছে সিবিআই।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top