News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহার বাড়ির পাশে তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য
Image

বিশালগড়ে প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহার বাড়ির পাশে তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,৭ এপ্রিল৷৷ রবিবার প্রকাশ্য দিবালোকে প্রাক্তন মন্ত্রী বর্ষীয়ান সিপিআইএম নেতা ভানুলাল সাহার বিশালগড়স্থিত বাড়ির পাশে কে বা কারা তাজা বোমা রেখে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ পাশ্ববর্তী বাড়ির এক মহিলা বোমাটি দেখে ফেলায় অল্পেতে রক্ষা মিলেছে৷ কোন কারণে বিস্ফোরণ ঘটলে ভয়াঙ্কর আকার ধারণ করতে বলে অভিমত ব্যাক্ত করেছেন স্থায়ীয়রা৷ নির্বাচন যতই এগিয়ে আসছে সন্ত্রাসের মাত্রা ততটা তীব্র হচ্ছে৷ ফের বোমাতঙ্কে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ে৷ রবিবার বিকেল সাড়ে চারটা নাগাদ বোমা নিক্ষেপ হয়েছে বিধায়ক ভানুলাল সাহার দেওয়াল ঘেঁসা বাড়ি দুলদুল সেন গুপ্তের বাড়িতে৷

যদিও বোমাটি বিস্ফোরণ হয়নি৷ তরতাজা বোমা দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন গৃহিনী স্মৃতি সেনগুপ্ত৷ তার চিৎিকারে ছুটে আসেন পাড়া পড়শিরা৷ ছুটে আসে বিশালগড় থানার পুলিশও৷ পরে বোমাটি নিস্ক্রীয় করে থানায় নিয়ে যায় পুলিশ৷ ঘটনার পরিপ্রেক্ষিতে বিধায়ক ভানুলাল সাহা বলেন, রবিবার বিকেল নাগাদ তাঁর বাড়িসংলগ্ণ বাউন্ডারির পাশে কে বা কারা তাজা বোমাটি রেখে যায়৷ এটি বিস্ফোরিত হলে ভয়ঙ্কর আকার ধারণ করতে পারত৷ এলাকায় অশান্তির পরিবেশ কায়েম করার লক্ষ্যেই এধরনের চক্রান্ত লিপ্ত হয়েছে চক্রান্তকারীরা৷ পরিবেশকে বিষিয়ে তুলে, আতঙ্কগ্রস্ত করে তুলে, ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা৷ তিনি বলেন, বিধানসভা কেন্দ্রের এই এলাকাতে সিপিএমের প্রভাব সবচেয়ে বেশি৷
এখানকার ৮০ শতাংশ ভোটর সিপিএমের৷ সে কারণেই গত কিছুদিনের মধ্যে ৫টি স্থানে বোমা নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে৷ প্রথম চারটি ক্ষেত্রে রাতের বেলা বোমা নিক্ষেপ করা হয়৷ রবিবার প্রকাশ্য দিবালোকেই তাজা বোমা রেখে যায় আতঙ্ক সৃষ্টিকারীরা৷ এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী ও বর্ষীয়ান সিপিআইএম নেতা ভানুলাল সাহা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top