News Flash

  • Home
  • Uncategorized
  • বড়সর ভাঙ্গনের মুখে আইপিএফটি
Image

বড়সর ভাঙ্গনের মুখে আইপিএফটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ লোকসভা নির্বাচনের মুহুর্তে গভীর সংকটে আইপিএফটি৷ বিজেপির এই শরিক দলে বড়সর ভাঙ্গন দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে৷ কারণ, আইপিএফটির সহ সভাপতি অনন্ত দেববর্মা পদত্যাগ করেছেন৷ তিনি সাফ জানিয়েছেন, অন্তত তিন হাজার সমর্থকদের নিয়ে কংগ্রেসে যোগ দেবেন৷ স্বাভাবিক ভাবেই রাজ্যে আইপিএফটি মারাত্মক রাজনৈতিক সংকটের মুখে পড়তে চলেছে বলে মনে করা অস্বাভাবিক নয়৷

শনিবার আইপিএফটির সহ সভাপতির পদ থেকে পদত্যাগ করে দল ছেড়েছেন অনন্ত দেববর্মা৷ আইপিএফটি সভাপতির কাছে তাঁর পদত্যাগপত্র তুলে দিয়েই অনন্ত দেববর্মা দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন৷ তাঁর অভিযোগ, দলে কোন শৃঙ্খলা নেই৷ দলের বিধায়করা সুবিধাবাদী অবস্থান নিয়েছেন৷ তাঁর অভিযোগ, লোকসভা নির্বাচনে নামকাওয়াস্তে লড়াইয়ে নেমেছে আইপিএফটি৷ কারণ, আইপিএফটির শীর্ষ নেতৃত্বরা প্রচার বিমুখ হয়ে রয়েছেন৷

অনন্ত দেববর্মার বিরুদ্ধে আর্থিক বৈভব বৃদ্ধির অভিযোগ তুলেছেন দলীয় শীর্ষ নেতৃত্বরা৷ কয়েক কোটি টাকার সম্পত্তি বানানো এবং বহুমূল্যের বাড়ি ক্রয়ের অভিযোগ অনন্ত দেববর্মার বিরুদ্ধে উঠেছে৷ ধারণা করা হচ্ছে স্বদলীয়দের তাঁর বিরুদ্ধে অভিযোগ তাঁকে দল ছাড়তে বাধ্য করেছে৷ সূত্রের খবর, জোট শরিক দলের নেতা হিসেবে বিভিন্ন ভাবে অনন্ত দেববর্মা আর্থিক সুযোগ সুবিধা নিচ্ছেন৷ তবে, একই অভিযোগ অনন্ত দেববর্মাও আইপিএফটির শীর্ষ নেতৃত্বদের বিরুদ্ধে এনেছেন৷

এদিন তিনি জানান, লোকসভা নির্বাচনে জোর কদমে প্রচার করার জন্য তিনি বারবার তাগিদ দেখালেও দায়সারা মনোভাব প্রদর্শন করেছেন দলের শীর্ষ নেতৃত্বরা৷ শুক্রবার আইপিএফটির বিধায়ক তথা ত্রিপুরা পশ্চিম আসনের প্রার্থী বৃষকেতু দেববর্মা প্রচারের প্রয়োজনীয়তা নেই বলে অনন্ত দেববর্মাকে জানিয়েছেন৷ তাতে তিনি ভীষণ ক্ষুব্ধ হয়েছেন বলে সাংবাদিকদের বলেছেন৷ তাঁর কথায়, লোকসভা নির্বাচনে দুই আসনে প্রতিদ্বন্দ্বিতার কোন প্রয়োজন ছিল না৷ আইপিএফটির শীর্ষ নেতৃত্বদের এই কথা তিনি বোঝানোর চেষ্টা করেছেন৷ কিন্তু, তাতে কোনও ফল হয়নি৷

এদিন তিনি বলেন, আইপিএফটি দলে থেকে রাজ্যে জনজাতি অংশের মানুষের জন্য কাজ করা সম্ভব নয়৷ ক্ষমতার লোভে আইপিএফটির শীর্ষ নেতৃত্বরা জনজাতিদের স্বার্থ ভুলে গিয়েছেন৷ তাই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন৷ তিনি বলেন, কংগ্রেসই একমাত্র এরাজ্যে জনজাতিদের জন্য কাজ করবে৷ তাই তিনি কংগ্রেসে যোগ দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন৷ অন্তত তিন হাজার আইপিএফটি সমর্থকদের নিয়ে তিনি কংগ্রেসে যোগ দেবেন বলে জানিয়েছেন৷ কংগ্রেস সূত্রে খবর, রবিবার অনন্ত দেববর্মা কংগ্রেসে যোগ দিতে পারেন৷ অবশ্য অনন্তবাবুও জানিয়েছেন, রবিবার রাজবাড়ীতে গিয়ে তিনি কংগ্রেসে যোগ দেবেন৷ অনন্ত দেববর্মার দলত্যাগে স্বাভাবিক ভাবেই আইপিএফটি অনেকটাই দূর্বল হবে বলে ধারণা করা হচ্ছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top